
রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনসার ভিডিপির ৪৪তম জাতীয় সমাবেশের প্রস্তুতি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ২০২০ সালে মহামারি করোনাভাইরাসের সময় আনসার বাহিনীর সদস্যরা দেশের মানুষের জীবন রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছেন। এ ছাড়া বন্যা মোকাবিলা, ক্ষতিগ্রস্ত কৃষকের ধান কেটে দেওয়া, খাবার বিতরণসহ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা থেকে রেললাইন রক্ষা, অগ্নিসংযোগ মোকাবিলা ও নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা বিশেষ অবদান রেখেছেন। তাই প্রধানমন্ত্রী এই বাহিনীর ওপর আস্থাশীল।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। পরে একটি র্যালি বের করা হয়। এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



