Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত আনুশকার সঙ্গে কেবল দিহানেরই শারীরিক সম্পর্কের প্রমাণ, যা বলল পরিবার
আইন-আদালত

আনুশকার সঙ্গে কেবল দিহানেরই শারীরিক সম্পর্কের প্রমাণ, যা বলল পরিবার

By iNews DeskApril 22, 20212 Mins Read

আনুশকার সঙ্গে কেবল দিহানেরই শারীরিক সম্পর্কের প্রমাণ, যা বলল পরিবার

Advertisement
রাজধানীর কলাবাগানে বন্ধুর বাসায় ‘ধর্ষণের পর হত্যা’র শিকার ‘ও’ লেভেলের ছাত্রী আনুশকা নুর আমিনের ডি-অক্সি-রাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) প্রতিবেদনে ঘটনার দিন তার সঙ্গে একাধিক ব্যক্তির উপস্থিতির প্রমাণ মেলেনি। ওই প্রতিবেদনে আনুশকার সঙ্গে কেবল দিহানেরই শারীরিক সম্পর্কে প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

সিআইডির ফরেনসিক ল্যাব থেকে আনুশকার ডিএনএ প্রতিবেদন প্রস্তুত করে কয়েকদিন আগে কলাবাগান থানা পুলিশকে দেয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণেই স্কুলছাত্রী আনুশকার মৃত্যু হয়েছে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই এখন কলাবাগান থানা পুলিশ তদন্ত প্রতিবেদন তৈরি করে আদালতে জমা দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, প্রতিবেদনে ঘটনাটির সঙ্গে কেবল দিহানের জড়িত থাকার কথা উল্লেখ করায় হতাশা প্রকাশ করেছেন আনুশকার বাবা। প্রতিবেদনটিকে মিথ্যা অভিহিত করে এটি প্রত্যাখ্যান করবেন বলে জানান তিনি। আনুশকার পরিবার শুরু থেকেই অভিযোগ করে আসছিল, দিহানের সঙ্গে তার বন্ধুরাও সেদিন উপস্থিত ছিল দিহানের বাসায়। তারা সবাই মিলেই আনুশকাকে হত্যা করেছে।

বুধবার (২১ এপ্রিল) আনুশকার পরিবার, কলাবাগান থানা পুলিশ, সিআইডির ফরেনসিক বিভাগ ও ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

অন্যদিকে, সিআইডির শীর্ষ পযায়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘অভিযুক্তের (দিহানের) বাসায় মেয়েটির সঙ্গে অন্য কেউ ছিল না। ডিএনএ প্রতিবেদনে মেয়েটির শরীরে দিহান ছাড়া কারও স্পর্শের আলামতও পাওয়া যায়নি। তবে তাদের দুজনের সম্মতিতেই অস্বাভাবিক এক ধরনের সম্পর্ক স্থাপন হয়েছিল। সেই সম্পর্কের সময় মেয়েটার শরীরে বাহ্যিক পদার্থ ব্যবহার করা হয়। আর সেটার আঘাতেই শরীরের ভেতরের রক্তক্ষরণে মৃত্যু হয় মেয়েটির।’

তবে সিআইডির এই ফরেনসিক প্রতিবেদন মিথ্যা বলে দাবি করেছেন আনুশকার বাবা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মামলার শুরুতে দ্রুত সব কিছু হচ্ছিল। সবার সাহায্যও পাচ্ছিলাম। তবে ধীরে ধীরে মামলার তদন্তের গতি কমে যায়। সিআইডি ডিএনএ করার নামে দুই মাস অপেক্ষা করায়। তখনই বুঝেছি। ছেলেটাকে বাঁচিয়ে দেয়ার জন্য এতসব আয়োজন হচ্ছে। আমি এই প্রতিবেদন বিশ্বাস করি না। আমরা এই মামলার তদন্ত নিয়ে অনেকটাই হতাশ।’

এ ব্যাপারে ডিএমপির কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, ‘আনুশকার মরদেহের ডিএনএ প্রতিবেদন আমাদের হাতে এসেছে। ময়নাতদন্ত প্রতিবেদন এখনো আমাদের হাতে আসেনি। এই প্রতিবেদনগুলো ছাড়া মামলার অন্যান্য অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন আমাদের কাছে এলে তদন্ত যাতে সঠিক হয় এ জন্য প্রাপ্ত সব তথ্য যাচাই-বাছাই করা হবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

June 25, 2026
mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

June 24, 2026
জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

June 23, 2026

Latest News

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa