Advertisement

জুমবাংলা ডেস্ক:  আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গল্ফ টূর্নামেন্ট-২০২২” এর ৬ষ্ঠ আসরের উদ্বোধন অনুষ্ঠান আজ শুক্রবার (১৪-১০-২০২২) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এ টূর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী ও প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব, মানোয়ার হোসেন চেয়ারম্যান, আনোয়ার গ্রুপ, ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী  (অবঃ) চেয়ারম্যান টূর্নামেন্ট কমিটি, আর্মি গল্ফ ক্লাব, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী,প্রধান নির্বাহী অফিসার, লেঃ কর্নেল মোঃ গোলাম মন্জুর সিদ্দিকী, পরিচালক (স্পোর্টস এন্ড ফ্যাসিলিটিস) ও সদস্য সচিব, আর্মি গল্ফ ক্লাব ও এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আনোয়ার ইস্পাত-সিমেন্ট গল্ফ কাপ

অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টূর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টূর্নামেন্টে ৭০০ জন গল্ফার অংশগ্রহন করবেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশী খেলোয়াড়ও অংশ নিবেন।

উল্লেখ্য, ১২ অক্টোবর ২০২২ থেকে শুরু হওয়া ৪ দিন ব্যাপি এ টূর্নামেন্ট আগামী শনিবার (১৫-১০-২০২২) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google