Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা পাচ্ছেন শ্রেষ্ঠ পাঁচ জয়িতা
আন্তর্জাতিক জাতীয় বিশেষ দিবস

আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা পাচ্ছেন শ্রেষ্ঠ পাঁচ জয়িতা

By Saumya SarakarMar 8, 2024, 12:07 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ময়মনসিংহের আনার কলি, রাজশাহীর কল্যাণী মিনজি, সিলেটের চা শ্রমিক কমলী রবিদাশ, বরগুনার জাহানারা বেগম ও খুলনার পাখি দত্ত হিজড়াকে এ সম্মাননা দেওয়া হবে।

জয়িতাদের সাফল্য তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ময়মনসিংহের আনার কলি একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী, ওরাও সম্প্রদায়ের জয়িতা কল্যাণী মিনজি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে লেখাপড়া করেন। বর্তমানে তিনি সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

‘এছাড়া সিলেটের কমলী রবিদাশ একজন সফল জননী। মাত্র ১৮ টাকা দিন মজুরিতে চা শ্রমিক হিসেবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এক ছেলেকে তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেন। তার ছেলে বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।’

সিমিন হোসেন রিমি জানান, বরগুনার জাহানারা বেগমের ১২ বছর বয়সে বিয়ে হয়ে যায়। যৌতুকের টাকা দিতে না পারায় স্বামী তাকে এসিডে দগ্ধ করেন। পরে নিজেকে একজন সাবলম্বী জয়িতা হিসেবে প্রমাণ করেন। খুলনার পাখি দত্ত হিজড়া নিজের জনগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করেছেন।

তিনি বলেন, শিক্ষা, চাকরি, ব্যবসা ও আত্মকর্মসংস্থানে নারীরা আজ সফল হচ্ছে। দেশের উন্নয়ন ও অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। যে কারণে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশ ৫৯তম এবং দক্ষিণ এশিয়ায় শীর্ষে।

সম্মাননা পাওয়া প্রত্যেক জয়িতাকে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, উত্তরীয় ও সনদ দেওয়া হবে বলেও এসময় জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান।

সরকার নারী-পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিতে কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

May 21, 2026, 10:22 PM Asia/Dhaka
fakhrul

ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন মির্জা ফখরুল

May 21, 2026, 10:19 PM Asia/Dhaka
Tran

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি

May 21, 2026, 10:16 PM Asia/Dhaka
Latest News
বায়তুল মোকাররম

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

fakhrul

ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন মির্জা ফখরুল

Tran

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি

স্বরাষ্ট্রমন্ত্রী

আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Ramisha

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বজ্রঝড়ের আশঙ্কা

সারাদেশে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

Roshu

১১ নারীকে ধর্ষণের পর হত্যা: গ্রেপ্তারের দেড় যুগ পরও বেঁচে আছেন সেই রসু খাঁ

Cow

হাইকোর্টে ঝুলে রইল পশ্চিমবঙ্গে গরু কোরবানির সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Ramisha e

চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি : রামিসার মা

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp