Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার ইতি টানার ইঙ্গিত দিলেন লেভান্ডভস্কি
খেলাধুলা ফুটবল

আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার ইতি টানার ইঙ্গিত দিলেন লেভান্ডভস্কি

আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার ইতি টানার ইঙ্গিত দিলেন লেভান্ডভস্কি
By rskaligonjnewsডিসেম্বর 5, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: বয়স ৩৪ হয়ে গেছে, সময়টা এখন ফুরিয়ে যাওয়ার। রবার্ট লেভান্ডভস্কি অবশ্য আছেন দারুণ ফর্মেই। এই বিশ্বকাপেও তো করলেন ২ গোল। তবে পরের বিশ্বকাপটা যখন আসবে, তখন তার বয়স হয়ে যাবে ৩৮। সে পর্যন্ত অপেক্ষা করবেন, নাকি জাতীয় দলের জার্সিটা তুলে রাখবেন, এমন প্রশ্ন ধেয়ে এসেছিল বার্সেলোনা তারকার কাছে। তার জবাবে নিজের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিতই দিয়েছেন তিনি।

লেভান্ডভস্কি

Advertisement

বার্সেলোনা স্ট্রাইকারের ভাষ্য, ‘শারীরিক দিক থেকে আমি ভয় পাই না মোটেও। কিন্তু ফুটবলের বাইরেও অনেক কিছুই আছে, আপনি এখানে সুখি কি না, চারপাশে কী হচ্ছে এসব ব্যাপার। আর তাই এখনই বলে দেওয়াটা কঠিন। খেলার দিক থেকে আমি মোটেও ভীত নই, তবে ভিন্ন ভিন্ন কিছু বিষয় আছে, সবকিছু একসঙ্গে ভাবনায় এনে তবেই বলতে পারব এই ম্যাচটাই শেষ কি না।’

মূলত ‘এখানে আপনি সুখি কি না’ কথাটাতেই লুকিয়ে আছে যত প্রশ্ন। জাতীয় দলে কি তাহলে সুখি নন লেভান্ডভস্কি? এমন প্রশ্নও উঠে আসছে বেশ। তবে নিজেদের ২০২২ বিশ্বকাপ যাত্রাটাকে সফল বলেই ধরে নিয়েছেন তিনি।

ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া পোলিশ অধিনায়ক বলেন, ‘আমরা বিশ্বকাপে আরও কিছুক্ষণ থাকতে চেয়েছিলাম, কিন্তু দিনশেষে আমরা আমাদের লক্ষ্য পূরণ করে ফেলেছি। আমরা গ্রুপ পর্বের বাইরেও খেলতে চেয়েছিলাম। আপনি বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলছেন, এটা সবসময়ই কঠিন। কিন্তু দল হিসেবে আমরা জানতাম আমাদের অভাবটা কীসের।’

ক্লাব ফুটবলে লেভান্ডভস্কি যতটা ভয়ঙ্কর, জাতীয় দলের জার্সিতে ঠিক ততটা নন। এর কারণ হিসেবে পোল্যান্ড কোচ চেসওভ মিখনিয়েভিচ দেখছেন নিজেদের ‘বড় দল’ না হওয়াটাকেই। তার ধারণা, বড় কোনো দলে খেললে জাতীয় দলের ক্যারিয়ারটাও ক্লাব ফুটবলের মতোই ঝলমলে হতো।

তিনি বলেন, ‘এমবাপে, মেসিদের মতো শীর্ষ মানের খেলোয়াড়দের দিকে প্রত্যাশাটা সবসময় বেশিই থাকে। তার (লেভান্ডভস্কির) পরিস্থিতিটা কঠিন, কারণ পর্তুগাল বা ফ্রান্সের মতো দলের খেলার ধরনটা তাদের ফরোয়ার্ডদের জন্য বেশি উপকারী।’

পোল্যান্ডের রক্ষণাত্মক খেলার ধরনের কথাটা এরপরই মনে করিয়ে দিলেন কোচ। বললেন, ‘আমাদের ভিন্ন রকমের খেলার ধরন। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। যে দলে মেসি বা এমবাপের মতো খেলোয়াড় আছেন, তাদের বিপক্ষে সে সীমাবদ্ধতা ঘোচাতে আমাদের বেশ কিছু কৌশল বেছে নিতে হয়।’

মিখনিয়েভিচের আশা, এখনই অবসর নেবেন না লেভা। বললেন, ‘সে দলের অধিনায়ক। তার ভবিষ্যৎ কী হবে, সেটা সে নিজেই বেছে নেবে। তবে যেভাবে সে খেলে চলেছে, তাতে আমার মনে হয় সে আরও অনেক বছর ধরে দলের অধিনায়ক থাকবে।’

মুস্তাফিজই মিরাজকে ভারত-বধের রাস্তাটা দেখিয়েছিলেন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts

বিশ্বকাপে দলবিরোধী স্লোগান দেওয়া হলে খেলা বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

জুন 11, 2026
প্রস্তুতি

কোস্টারিকার বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ইংল্যান্ড

জুন 11, 2026
ব্রাজিল

বিশ্বকাপের ইতিহাসে যে লজ্জার রেকর্ডে সবার উপরে ব্রাজিল

জুন 10, 2026
Latest News

বিশ্বকাপে দলবিরোধী স্লোগান দেওয়া হলে খেলা বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

প্রস্তুতি

কোস্টারিকার বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ইংল্যান্ড

ব্রাজিল

বিশ্বকাপের ইতিহাসে যে লজ্জার রেকর্ডে সবার উপরে ব্রাজিল

সূচনা

আফগানিস্তানকে ৪৩-২২ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জার্মান পতাকা

জমি বেচে সাড়ে ৭ কিমি দৈর্ঘ্যের জার্মান পতাকা বানালেন এক ভক্ত

France will win the World Cup

সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

বিশ্বকাপ

কাল শুরু হচ্ছে বিশ্বকাপ, যেভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

বিশ্বকাপ

বিশ্বকাপে ফ্রিতে কন .ডম বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

নাইটক্লাব

ফের প্রোটোকল ভেঙে নাইটক্লাবে ঝামেলা, দল থেকে বাদ স্টোকস-অ্যাটকিসন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa