Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আন্তর্জাতিক শিশু নোবেল শান্তি পুরস্কারের তালিকায় সাগর
জাতীয় পজিটিভ বাংলাদেশ বরিশাল বিভাগীয় সংবাদ

আন্তর্জাতিক শিশু নোবেল শান্তি পুরস্কারের তালিকায় সাগর

By Saiful IslamOctober 18, 20202 Mins Read

আন্তর্জাতিক শিশু নোবেল শান্তি পুরস্কারের তালিকায় সাগর

Advertisement
জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক শিশু নোবেল শান্তি পুরস্কার-২০ এর চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া ৪২টি দেশের ৪২ জন শিশুর মধ্যে একমাত্র বাংলাদেশি শিশু এম. এ. মুনঈম সাগর। মুনঈম সাগর উপকূলীয় বরগুনা পৌরসভার কলেজ রোডের মুসলিম পাড়া এলাকার বাসিন্দা। তার বাবা শাহ্ মো. হুমায়ুন সগির এবং মা মনিরা বেগম উভয়ই সরকারি চাকরিজীবী।

মুনঈম বরগুনা জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত আছেন।

তিনি জাতীয় সেরা সমাজকর্মী স্টুডেন্ট অ্যাওয়ার্ড এবং জাতীয় সেরা স্কাউট মোটিভেটর অ্যাওয়ার্ডসহ ইতিমধ্যে ১৫টি জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়াও জাপান সরকারের অধীনে পেয়েছেন একটি আন্তর্জাতিক পুরস্কার।

সমাজসেবা ও শিশু অধিকার নিশ্চিত করার যে আন্দোলন বিশ্বব্যাপী মুনঈম সাগর অব্যাহত রেখেছেন, তার সূচনা ঘটে নিজ পারিবারিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (বিডিডিটি) মাধ্যমে। যার প্রতিষ্ঠাতা ও সিইও মুনঈম সাগরের নানা মো. মনিরুজ্জামান খান। পরবর্তীতে শিশু অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য মুনঈম সাগর টাইগার্স অব বাংলাদেশ (টিওবি) প্রতিষ্ঠা করেন।
আন্তর্জাতিক শিশু নোবেল শান্তি পুরস্কারের তালিকায় সাগর
মুনঈম সাগরের বাবা শাহ্ মো. হুমায়ুন সগির বলেন, ছোটবেলা থেকেই মুন্ঈম মানুষের প্রতি বিনয়ী চিত্তে ভালোবাসা ও দরদ নিয়ে বড় হয়েছে। অসহায় শিশুদের দেখলে তাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যেত। শিশু অধিকার নিয়ে এখনো কাজ করে। তারই স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে আমার ছেলে। সবাই দোয়া করবেন, মুনঈম যেন বিজয়ী হতে পারে।

প্রসঙ্গত, সামাজিক উন্নয়ন, সমাজের পরিবর্তন, শিশু অধিকার, দারিদ্রতা দূরীকরণ এবং ক্ষুধা নিবারণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এ পুরস্কার প্রদান করবে নেদারল্যান্ডের কিডস্ রাইটস্ ফাউন্ডেশন নামের একটি সংস্থা। প্রাথমিকভাবে ১৮৬টি দেশের পাঁচ শতাধিক শিশু কিশোরকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এরপর পর্যায়ক্রমে বাছাই করে মনোনীত করা হয় ৮৬ জনকে।

সেখান থেকে চূড়ান্ত পর্যায়ে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে মুনঈমসহ মোট ৪২ জনকে। এখান থেকে একক কিংবা যৌথভাবে আগামী ১৩ নভেম্বর ঘোষণা করা হবে আন্তর্জাতিক শিশু নোবেল শান্তি পুরস্কার। ইতিমধ্যে এ পুরস্কার ঘোষণার জন্য অনলাইনে ভোটগ্রহণ শুরু করেছে সংস্থাটি। তাই উপকূলের মুনঈম সাগরকে বিজয়ী করতে হলে দরকার একটি মূল্যবান ভোট।

এই হ্যাশট্যাক #ChildrensPeacePrize ও লিংক https://kidsrights.org/persons/munim সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করলে একটি করে ভোট যোগ হবে।

মুনঈম সাগর উপকূলবাসীর উদ্দেশ্যে বলেন, পরিশ্রম আর সবার সহযোগিতা এবং ভালবাসায় এতদূর এসেছি আমি। আপনাদের প্রার্থনা আর একটি করে ভোট এখন আমাকে চূড়ান্তভাবে মনোনীত করতে পারে। তাই একটি পোস্টের মাধ্যমে আমাকে ভোট দেয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

July 6, 2026
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026

Latest News

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa