Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান
জাতীয় রাজনীতি

আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান

By Hasan MajorAugust 3, 20242 Mins Read

আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান

Advertisement
জুমবাংলা ডেস্ক : চলমান শিক্ষার্থী আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনকারীদের সর্বাত্মক সমর্থন দিতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বস্তরের মানুষ যোগ দিয়ে দেশে একটি গণঅভ্যুত্থান শুরু হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারাবন্দি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসভবনে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আন্দোলন এখন শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। কারণ অভিভাবক, চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ সব ভয় ভুলে এতে অংশ নিয়েছেন।

তিনি বলেন, ‘চলমান ছাত্র আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে। আমি বিশ্বাস করি, জনগণ নিঃসন্দেহে বিজয়ী হবে।’

বিএনপির এই নেতা বলেন, এই আন্দোলনের মূল বিষয় হচ্ছে মানুষ জেগে উঠেছে। ‘আমরা দীর্ঘদিন ধরে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে আসছি এবং অবশেষে তারা জেগে উঠেছে। সেই কারণে এর সফলতার বিষয়ে আমরা খুবই আশাবাদী। তরুণ ও শিক্ষার্থীরা জেগে উঠলে কোনো আন্দোলনই বিফলে যায় না।’

তিনি বলেন, চরম জালিম ও ফ্যাসিবাদী সরকার যেভাবে দেশের শিক্ষার্থী ও শিশুদের হত্যা করেছে তা অবর্ণনীয়।

‘তারা কয়েকশ ছাত্রকে হত্যা করেছে। আমরা গণমাধ্যমে দেখেছি ৫৯ জনকে গণকবরে দাফন করা হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, বর্বরতার দিক থেকে আওয়ামী লীগ সরকার পাকিস্তানি হানাদার বাহিনীকে ছাড়িয়ে যাচ্ছে। ‘এটা অকল্পনীয়।’

তিনি বলেন, তাদের দল শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা তাদের শুধু সমর্থনই নয়, সর্বাত্মক সহযোগিতা করব।’

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তার দল যথাযথ ভূমিকা পালন করছে।’আমরা তা অব্যাহত রাখব।’

তিনি শিক্ষার্থীদের আন্দোলনে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিতে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, এর আগে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কারাবন্দি আরেক নেতা নজরুল ইসলাম খানের অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়েছিলেন।

তিনি বলেন, ‘আমরা তথ্য পাচ্ছি, গ্রেপ্তার হওয়া সব রাজনৈতিক বন্দি (নজরুল ও খসরু) এক মাসেরও বেশি সময় ধরে অমানবিক পরিস্থিতি সহ্য করছে।’

পরিবারের সদস্যরা বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বা প্রয়োজনীয় সামগ্রী দিতে পারছেন না বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘এটা বলা যেতে পারে যে তারা পুরোপুরি বিচ্ছিন্ন। এই পরিস্থিতি অগ্রহণযোগ্য এবং কারাবিধি লঙ্ঘন করে।’

বিএনপির এই নেতা বলেন, নজরুল ও খসরু দুজনই গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ‘এমনকি ইনসুলিনসহ অত্যাবশ্যকীয় ওষুধও তাদের কাছে পাঠানো যাচ্ছে না।’

দেশের এই ক্রান্তিলগ্নে এসব অমানবিক প্রথা বন্ধের জন্য কারা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। ‘আপনারা অতীতে এটি করেছেন। দয়া করে এখনও এ একইরকম কাজ করবেন না।’

বিতর্কে নয়, আমরা ঐক্যে বিশ্বাসী : ওবায়দুল কাদের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026

Latest News

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa