Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আপনি কি চান না তামিমা সুখে থাকুক, রাকিবকে নাসির (ভিডিও)
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আপনি কি চান না তামিমা সুখে থাকুক, রাকিবকে নাসির (ভিডিও)

By Shamim RezaFebruary 21, 20213 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন, গতকাল শনিবার দিনভর এ নিয়ে বিতর্ক চলে। বিতর্কের মধ্যে গতকাল রাতে সেরে নিয়েছেন জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আলোচিত নাসির-তামিমা জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগযোগমাধ্যমে প্রকাশিত একটি অডিও ক্লিপে নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার ‘স্বামী’ রাকিব হাসানকে কথা বলতে শোনা যায়।

মূলত তামিমা স্বামীকে রেখেই নাসিরকে বিয়ে করেছেন। যেহেতু তালাকনামা বা এ সংক্রান্ত কোনো কাগজপত্র ছাড়াই সংসার থেকে তামিমা বেরিয়ে এসেছেন, এ বিষয়ে ব্যবস্থা নিতেই রাজধানীর উত্তরা (পশ্চিম) থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন রাকিব।

নাসির-রাকিবের ৪ মিনিট ২২ সেকেন্ডের অডিওতে শোনা যায়…

নাসির : হ্যালো আসসালামু আলাইকুম। ভাইয়া আমি নাসির হোসেন বলতেছিলাম।

রাকিব : কোথা থেকে?

নাসির : ক্রিকেট প্লেয়ার নাসির হোসেন।

রাকিব : হ্যাঁ কাকে চান।

নাসির : এটা রাকিবের নম্বর না? আপনি সেই রাকিব?

রাকিব : সেই রাকিব মানে?

নাসির : আমি আপনাকেই চাচ্ছিলাম। ভালো আছেন আপনি?

রাকিব : জি আলহামদুলিল্লাহ

নাসির : আপনাকে কিছু কথা বলার জন্য ফোন দিছি। আপনি যা করলেন…..

রাকিব : কী করলাম?

নাসির : আপনি নাকি জিডি করছেন? এগুলো করে কী পাইতেছেন আপনি। আমারে আজকে বলবেন?

রাকিব : কিছু পাইতেছি না। আপনি তামিমার সম্পর্কে কিছু জানেন?

নাসির : সব কিছু জানি।

রাকিব : কী কী জানেন?

নাসির : সবকিছু। ওর বাচ্চা আছে বিয়ে হইছিল, বয়ফ্রেন্ড ছিল। জেনে শুনেই বিয়ে করছি। আপনি চান না তামিমা হ্যাপি থাক।

রাকিব : আমি? তামিমা তো হ্যাপিই আছে। আমি তো আর কোনো ডিস্টার্ব করতেছি না।

নাসির : আপনি জিডি করছেন।

রাকিব : জিডি করব না? তামিমা তো আামকে ক্লিয়ার পেপার দেয়নি। বুঝতে পারছেন না। তামিমার সাথে আপনার যখন কথা হয়, তখন তামিমাকে বললাম নাসির কে? সে বলল আমার ফ্রেন্ড। আমার বাসায় আসছিল বার্থডেতে। বাসায় আসে যায় এজলাইক ফ্রেন্ড। আপনি কথা শুনেন। আপনি জানেন। আপনি যেনে শুনে আরেকজনের বউকে বিয়ে কইরা ফালাইছেন। তামিমা তো আমার সাথে বসবে। বলতে পারত, রাকিব তোমাকে ভালো লাগে না চলে যাব… সমস্যা নাই। তুমি বসো সব পেপার ক্লিয়ার করো। কাটছিট করো সমস্যা নাই। আমারও একটা পেপার দরকার আছে না? ভবিষ্যতে আমিও তো বিয়ে করব তাই না? সেগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করল?

নাসির : আপনি মনে কইরেন না সেই লেটার না দেখে বিয়ে করছি।

রাকিব : আপনি কি দেখছেন জানি না। আমি ২০১১ তে বিয়ে করছি। আমার মেয়ের বয়স ৮ বছর। তামিমার জন্য কী করছি। কোনো হিস্ট্রি আপনি জানেন না। এখন আপনি যদি বলেন, আমি চাই না তামিমা সুখি হোক। আপনি চান নাই আমি আর তামিমা সুখি থাকি? জানেন একজনের মেয়ে আছে, সংসার আছে তো আপনি সেটা কিভাবে করলেন?

নাসির : আপনার সাথে তো সংসার নাই… বুঝতে পারছেন না? ভাই আমি এত ঘুরাইপ্যাচাই কথা বলতে পারি না। শুধু এতটুকু জানতে চাই… আপনি কি চান না তামিমা হ্যাপি থাক? যদি চান তাহলে এটা নিয়ে আর কোনো কিছুই কইরেন না।

রাকিব : তামিমা হ্যাপি থাকবে কিভাবে?

নাসির : যদি তামিমা হ্যাপি থাকত তাহলে সে আপনার সাথেই থাকত।

রাকিব : আর আপনি আমাকে ফোন দিছেন কেন? আমি তো আপনাকে চিনি না। ফোন দিবে তামিমা আমাকে…

নাসির : তামিমা ফোন দিবে কেন?

রাকিব : অবশ্যই তামিমা ফোন দিবে। সমস্যা তো তামিমারই। নাকি আপনার এখন? আপনি যে বাসায় থাকতেছেন সেই বাসার ফার্নিচারগুলো আমার।

নাসির : তাই? আমি জানি, সবকিছুই জানি।

রাকিব : সে যখন করোনায় আগেও আমার কাছ থেকে গেছে তখনও সে আমার সাথে…… গেছে।

নাসির : আচ্ছা আচ্ছা ভাই আমার কথাগুলো শুনেন।

রাকিব : তো আপনার সে কেমনে গার্লফ্রেন্ড হল? ভাই আমি এখন নামাজে যাব। আপনার সাথে কথা বলতে পারতেছি না, এই জন্য সরি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.