Advertisement
স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ নাইমের সেঞ্চুরিতে পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে সফরকারী আফগানিস্তানকে ৬২ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ে পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল সিরিজটি ২-২ সমতায় শেষ হলো। এই জয়ে আফগানিস্তানের মতো দলের কাছে সিরিজ হারের লজ্জা পেতে হলো না বাংলাদেশকে। ম্যাচ সেরা হয়েছেন সেঞ্চুরিয়ান বাংলাদেশের মোহাম্মদ নাইম। সিরিজ সেরা হন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।

বিকেএসপি মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় আফগানিস্তান। ব্যাট হাতে ৩৪ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার অধিনায়ক ইমরুল কায়েস ও নাইম। ২৭ বলে ২১ রান করে ইমরুল ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন নাইম। মিডল-অর্ডারের দুই ব্যাটসম্যান ফজলে মাহমুদ ৪ ও আমিনুল ইসলাম ২২ রান করে আউট হন। দ্বিতীয় উইকেটে নাইমের সাথে ৮০ রানের জুটি গড়েন আমিনুল। এরপর চতুর্থ উইকেটে দলকে বড় জুটি এনে দেন নাই-আফিফ হোসেন। দুজনে দলকে ৮৪ রান উপহার দেন।

মারমুখী মেজাজে ব্যাট করে হাফ-সেঞ্চুরি তুলে আউট হন আফিফ। ৫০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন আফিফ। তবে সেঞ্চুরির স্বাদ নিয়েছেন নাইম। তিন অংকে পা দিয়েও নিজের ইনিংস বড় করেছেন তিনি। শেষ পর্যন্ত ৪৮তম ওভারে থামে নাইমের ব্যাটিং। ১৪৩ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ১২৬ রান করেন। নাইম-আফিফের পর পরের ছয় ব্যাটসম্যানের কেউই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আফগানিস্তানের করিম জানাত ৩টি ও ফজল নাইজাই ২টি উইকেট নেন।

জয়ের জন্য ২৬৩ রানের লক্ষ্যে ভালো শুরু হয়নি আফগানিস্তানের। দলীয় ১৮ রানেই প্রথম উইকেট হারায় তারা। তবে রহমানউল্লাহ গুরবাজ ও অধিনায়ক নাসির জামালের ব্যাটিং নৈপুণ্যে লড়াইয়ের চেষ্টা করছিলো আফগানরা। কিন্তু বাংলাদেশ বোলারদের দুর্দান্ত বোলিং দৃঢ়তায় এরা কেউই বড় ইনিংস খেলতে না পারায় ৪৫.১ ওভারে ২০০ রানেই অল-আউট হয় আফগানিস্তান। গুরবাজ ৪১ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৫৪ এবং ৭২ বলে ৩টি চারে ৪৭ রান করেন জামাল। শেষেরদিকে শরফউদ্দিন আশরাফ ৩৫ ও মিরওয়াইস আশরাফ ২৩ রান করে আফগানিস্তানের হারের ব্যবধান কমান। বাংলাদেশের ইয়াসিন আরাফাত ৩টি, শফিকুল ইসলাম-আমিনুল ইসলাম ২টি করে উইকেট নেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.