
আফগানিস্তানকে হারানোর মূল অ’স্ত্র কি হবে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আফগানিস্তানের কাছেও ম্যাচ জেতানোর মত খেলোয়াড় আছে। তারা যেকোন সময় ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে। ঘরের মাঠে আমাদের স্পিনাররা সবসময়ই ভালো করে। তবে ওদের কাছেও ভালো স্পিনার আছে তাই আমার মনে হয় পার্থক্যটা গড়ে দিবে দুই দলের ব্যাটসম্যানরাই৷ যারা যত ভালো ব্যাটিং করবে তাদেরই জেতার চান্স বেশি।”
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছেনা দেশের ক্রিকেটের জন্য বিশ্বকাপের ভারত ম্যাচের পর থেকে টানা পাচ ওয়ানডে হেরেছে বাংলাদেশ। এছাড়া ‘এ’ দলও আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে পারেনি৷ তাই যে করেই হোক জয়টাই মূখ্য সাকিবের কাছে। যে করেই হোক জিততে চান তিনি।
সাকিব বলেন, ‘আমি যেভাবে দেখছি, শেষ কিছু ম্যাচ আমাদের ভালো সময় কাটেনি, এমনকি ঘরোয়া ক্রিকেটে, এ দল বলেন সবগুলোতেই আমরা ভালো একটা পারফর্ম করতে পারিনি। তাই আমাদের জন্য এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। জয়টা আসলে গুরুত্বপূর্ণ। ১ উইকেটে হোক আর যাইহোক, জয়টাই আমার কাছে প্রথম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



