Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আফগানিস্তানে শান্তি ফেরাতে কাজ করবে মস্কো-বেইজিং : পুতিন
আন্তর্জাতিক

আফগানিস্তানে শান্তি ফেরাতে কাজ করবে মস্কো-বেইজিং : পুতিন

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 17, 20212 Mins Read

আফগানিস্তানে শান্তি ফেরাতে কাজ করবে মস্কো-বেইজিং : পুতিন

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শান্তি ফেরাতে বেইজিংকে জোটবদ্ধভাবে কাজের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মস্কো-বেইজিং জোটই এই কাজে নেতৃত্বদানে সক্ষম। খবর এএফপি’র।

শুক্রবার মধ্যএশিয়ার দেশ তাজিকিস্তানের রাজধানী দুশনবেতে হয়েছে ইউরোপ ও এশিয়াভিত্তিক আঞ্চলিক জোট এসসিওর (শাংহাই কোঅপারেশন অর্গানাইজেন) সম্মেলন। সেই সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন জোটের অন্যম সদস্যরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট।

পুতিন বলেন, ‘আফগানিস্তানের বর্তমান যে পরিস্থিতি, তাতে মস্কো-বেইজিং জোটের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। দেশটিতে শান্তি ফিরিয়ে আনা এবং জনজীবনকে স্বাভাবিক খাতে প্রবাহিত করার পাশাপাশি, সন্ত্রাসবাদ নির্মূল ও মাদক চোরাচালন প্রতিরোধে নেতৃত্ব দিতে পারে এই জোট।’

গত ১৫ আগস্ট কাবুল জয়ের পর চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানে সরকার গঠন করে তালেবান; কিন্তু সেই সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনো রাষ্ট্র।

উপরন্তু, তালেবান ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে আফগানিস্তানের যে অর্থ জমা ছিল, তা উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে, তালেবান বাহিনী ক্ষমতা দখলের পর থেকে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে আফগানিস্তানে। দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি মানুষের খাদ্য অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ইতোমধ্যে আফগানিস্তানে সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে চীন এবং রাশিয়া- উভয় রাষ্ট্র। তাছাড়া, চলতি সপ্তাহে আফগানিস্তনের পরিস্থিতি এবং করণীয় নির্ধারণে মিত্র দেশগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছে চীন এবং রাশিয়া।

রাশিয়া অবশ্য বরাবরই এ ব্যাপারে সতর্ক অবস্থানে থেকেছে। দেশটিতে তালেবান বাহিনীকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়ে।

তবে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ত্যাগ করে চলে যাওয়ার পর এ অঞ্চলে প্রধান রাজনৈতিক ক্রীড়ানক হয়ে উঠছে রাশিয়া ও চীন।

ইতোমধ্যে আফগানিস্তানে জরুরি আর্থিক, খাদ্য ও টিকা সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার এসসিও সম্মেলনে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং জানিয়েছেন, আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল করা হলে দেশটিকে আরও সহায়তা দেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

July 15, 2026
USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

July 15, 2026
সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

July 15, 2026

Latest News

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa