Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আফগানিস্তান ইস্যু নিয়ে শুরু হচ্ছে জি-৭ বৈঠক
আন্তর্জাতিক স্লাইডার

আফগানিস্তান ইস্যু নিয়ে শুরু হচ্ছে জি-৭ বৈঠক

By Hasan MajorAugust 23, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: আগামীকাল মঙ্গলবার জরুরি ভার্চুয়াল বৈঠকে বসছে জি-৭ দেশগুলি। আফগানিস্তান নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক হবে এই বৈঠকে। খবর রয়টার্স, এপি ও এএফপি’র।

বৈঠক পরিচালনা করবে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ইতোমধ্যেই তালেবানের আফগানিস্তান নিয়ে একাধিক বিষয় সামনে এনেছেন। জনসন বুঝিয়ে দিয়েছেন, যুক্তরাজ্য তালেবান শাসকদের মেনে নিতে চায় না। তালেবানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারির প্রস্তাবও তিনি করেছেন।

জি-৭ বৈঠকে এ বিষয়ে আরো আলোচনা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

অন্যদিকে, জো বাইডেন জানিয়েছেন, ৩১ অগাস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সমস্ত সেনা সরিয়ে নিতে চায় অ্যামেরিকা। উদ্ধারকাজ আরো জোরদার করা হয়েছে। অগাস্টের মধ্যেই সমস্ত মার্কিন নাগরিককে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

রবিবার হোয়াইট হাউস থেকে বাইডেন জানিয়েছেন, সপ্তাহান্তে প্রায় ১১ হাজার মার্কিন নাগিরক এবং আফগানকে উদ্ধআর করে দেশের বিমানে তোলা হয়েছে। আগামী এক সপ্তাহ উদ্ধারকাজে আরো জোর দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। বাইডেনের কথায়, ”৩১ অগাস্টের মধ্যেই যাতে উদ্ধারকাজ শেষ হয়, সেই চেষ্টাই চালাচ্ছে অ্যামেরিকা।”

বস্তুত, উদ্ধারকাজে গতি আনতে সেনার বিমানের পাশাপাশি সিভিলিয়ান এবং কমার্শিয়াল বিমানও আফগানিস্তানে পাঠানো হচ্ছে। প্রতিদিন যাতে অনেক বেশি মানুষকে দেশে ফেরানো যায়।

বাইডেন বলেছেন, যে ভাবে আফগান নাগরিকরা দেশ ছেড়ে পালাচ্ছেন, তা দেখে তার কষ্ট হচ্ছে। মনে যন্ত্রণা হচ্ছে। যে সমস্ত নাগরিকরা মার্কিন সংস্থাগুলিকে সাহায্য করেছিল, এমনকী, যারা ন্যাটোর বিভিন্ন সংস্থাকে সাহায্য করেছে, তাদের যাতে দ্রুত আফগানিস্তান থেকে উদ্ধার করে অ্যামেরিকায় আনা যায়, তার সমস্ত প্রচেষ্টা জারি আছে। কাবুল বিমানবন্দর থেকেই অ্যামেরিকা এখন দূতাবাসের কাজ চালাচ্ছে। সেখানে আফগান নাগরিকদের অতীত তল্লাশি করে দেখা হচ্ছে এবং ভিসার ব্যবস্থা করা হচ্ছে।

বাইডেন জানিয়েছেন, তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে মার্কিন বাহিনী। সকলকে যাতে সুষ্ঠুভাবে বিমানবন্দর পর্যন্ত আনা যায়, তার জন্যই যোগাযোগ রাখা হচ্ছে। তালেবান মার্কিন বাহিনীর সঙ্গে সহযোগিতা করছে বলে জানিয়েছেন বাইডেন।

বরিস জনসনের বক্তব্য

বরিস জনসন অবশ্য অ্যামেরিকার কাছে একটি আবেদন করেছেন। তার বক্তব্য, এই মুহূর্তে আফগানিস্তানের যা পরিস্থিতি, তাতে ৩১ অগাস্টের মধ্যে সকলকে উদ্ধার করা অসম্ভব। ফলে মার্কিন সেনা যেন আরো কিছুদিন সেখানে থাকে। বস্তুত, যুক্তরাজ্যেরও এক হাজার সেনা কাবুল বিমানবন্দরে আছে। তারাও উদ্ধারকাজ চালাচ্ছে। কিন্তু অ্যামেরিকা সেনা সরিয়ে নিলে ন্যাটোর অন্য দেশগুলিও সেনা সরাতে বাধ্য হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জনসন চাইছেন, জি-৭ এর বৈঠক থেকে তালেবানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করতে। অ্যামেরিকা জানিয়েছে, তালেবান কী নীতি নেয়, তা দেখেই তারা সিদ্ধান্ত চাইছে। তবে জি-৭ এর বৈঠকে যে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উত্তপ্ত আলোচনা হবে, কূটনীতিকদের কাছে তা স্পষ্ট। আফগান শরণার্থীদের নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
জামায়াত আমির

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না : জামায়াত আমির

February 6, 2026
শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের ফের শাহবাগ অবরোধ

February 6, 2026
জামায়াত আমির

যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির

February 6, 2026
Latest News
জামায়াত আমির

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না : জামায়াত আমির

শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের ফের শাহবাগ অবরোধ

জামায়াত আমির

যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির

আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

Tarak

বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি

ইনকিলাব মঞ্চ

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

BNP

পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি

ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.