
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩০.৩ ওভার শেষে ১৩৫ রান।
এবারের আসরে এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি আফিগানিস্তান। অন্যদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপের দলটি মাঠে নেমে উড়ন্ত সূচনা করবে। এমনটাই প্রত্যাশা ছিল সবার। তবে আফগানিস্তানের বিপক্ষে সেভাবে দাপট দেখিয়ে শুরু করতে পারেনি বিরাট কোহলির দল।
বিশ্বকাপের ২৮তম ম্যাচে সাউদাম্পটনে ইনিংসের ইনিংসের পঞ্চম ওভারেই রোহিত শর্মাকে হারিয়ে বসে ভারত। মুজিব রহমানের দুর্দান্ত এক ডেলিভারিতে রোহিত বোল্ড হন ১ রানেই। ধীরে শুরু করা ভারতের বোর্ডে তখন মাত্র ৭ রান।
দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে ৫৭ রানের জুটি কোহলির। দেখেশুনে খেলতে থাকা রাহুলকে (৩০) সাজঘরের পথ দেখান মোহাম্মদ নবী। ৬৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে ভারত।
সেখান থেকে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন কোহলি আর বিজয় শঙ্কর।
জুমবাংলা/এসআর/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



