সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের দীর্ঘদিনের একান্ত সহচর ছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) এক প্রজ্ঞাপনে পূর্ণকালীন প্রশাসক হিসেবে তাকে নিয়োগ দেয়। সোমবার সকালে নগর ভবন বিষয়টি জানায়।

আবদুল কাইয়ুম চৌধুরী

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এর আগে তিনি চারদলীয় জোট সরকারের আমলে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন এবং বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিয়োগ পাওয়ায় আবদুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছাত্র রাজনীতির সময় থেকে অদ্যাবধি সিলেটের মানুষের পাশে থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরের উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দলীয় সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারবিরোধী আন্দোলনে সিলেট বিএনপির শীর্ষ পদে থেকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন কাইয়ুম চৌধুরী। ছাত্রদল ও যুবদল হয়ে বিএনপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। বন্যা ও করোনাকালে ত্রাণ কার্যক্রম পরিচালনার মাধ্যমেও তিনি আলোচনায় আসেন।

কাইয়ুম চৌধুরী ২০২২ সালের ২৯ মার্চ ভোটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০২৩ সালের ২৯ অক্টোবর থেকে ২০২৪ সালের ১২ মার্চ পর্যন্ত সিলেটে দলের আন্দোলন-সংগ্রামের সমন্বয়কারী ও বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে ছিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ১৩ উপজেলা দিয়ে শুরু

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের প্রতিদ্বন্দ্বীদের শীর্ষে ছিল তার নাম। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি প্রার্থিতা থেকে বিরত থাকেন। মনোনয়ন পান যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এমএ মালিক। মনোনয়ন না পেলেও নিজ আসন সিলেট-৩সহ জেলার সব আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনি সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি। সব আসনে ধানের শীষের বিজয় নিশ্চিতে কাইয়ুম চৌধুরী কঠোর শ্রম দিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.