Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আবরার হ’ত্যায় শামীমের গ্রেফতারের পর মুখ খুললেন আসামির দাদা
অপরাধ-দুর্নীতি জাতীয়

আবরার হ’ত্যায় শামীমের গ্রেফতারের পর মুখ খুললেন আসামির দাদা

By Shamim Rezaঅক্টোবর 12, 2019Updated:অক্টোবর 12, 20192 Mins Read

alzj

Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হ’ত্যা মামলার এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি শামীম বিল্লাহর বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে। তিনি উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামের আমিনুর রহমান বাবলুর বড় ছেলে। গতকাল শুক্রবার বিকালে তাকে ভুরুলিয়ার খানপুর গ্রাম থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ছাত্রলীগ নেতা শামীম বিল্লাহ বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। তিনি শেরেবাংলা আবাসিক হলের ২০০৪ কক্ষে থাকতেন।

ভুরুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য সবুর কাগুজি জানান, পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও শামীম বুয়েটে গিয়ে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ছোট বেলা থেকেই তিনি মেধাবী ও শান্ত প্রকৃতির ছিলেন। তার বাবা আমিনুর রহমান বাবলু ঢাকা-কালীগঞ্জ সড়কে চলাচলকারী রোজিনা পরিবহনের ড্রাইভার হিসেবে চাকরি করেন।

তিনি আরও জানান, শামীমের পরিবারের আর্থিক অবস্থা খুব বেশী ভালো নয়। সবমিলিয়ে পাঁচ বিঘা জমি রয়েছে তাদের। তবে শামীম ছোট বেলা থেকেই ছিল খুব মেধাবী। এসএসসি ও এইচএসসিতে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বাবা রোজিনা পরিবহনের চালক। তারা দুই ভাই বোন। শামীম বুয়েটে পড়েন আর ছোট বোন শারমিন আক্তার শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

ইউপি সদস্য সবুর কাগুজি বলেন, শামীম ঢাকায় দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ নিজেই চালাতেন। সপ্তাহ খানেক আগে প্রায় আড়াই লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনেছেন। ছোট বেলা থেকে খুব শান্ত প্রকৃতির ছিলেন শামীম। কখনো কারও সঙ্গে ঝগড়া হয়েছে বলে শুনিনি। তার পরিবার রাজনীতির সঙ্গে সেভাবে জড়িত না থাকলেও শামীম বুয়েটে গিয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

এদিকে শামীম গ্রেফতারের পর তা মা সালিমা খাতুন অচেতন হয়ে পড়েছেন। তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। অন্যদিকে বাবা আমিনুর রহমান বাবলু বাড়িতে নেই। তার ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়।

শামীমের দাদা আতিয়ার রহমান সরদার জাগো নিউজকে বলেন, আমাদের পরিবারের কেউ রাজনীতি করে না। শামীম বুয়েটের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গত ৯ তারিখ রাতে শামীম ঢাকা থেকে বাড়িতে আসে। সে জানায়- বুয়েটে ছাত্রলীগের বড় ভাইয়েরা আবরারকে মেরেছে।

তিনি বলেন, বুয়েটে ছাত্রলীগের বড় ভাইদের সঙ্গে মিশতো শামীম। ছাত্রলীগের বড় ভাইয়েরা আবরারকে মেরেছে। শামীমকে ডেকে নিয়েছিল তারা। শামীম মরদেহ ধরেছিল, ওকে (আবরার) মারেনি।

শামীমের দাদা বলেন, আবরার হ’ত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি আমিও চাই। একই সঙ্গে এটাও চাই যেন নিরাপরাধ কেউ শাস্তি না পায়।

শ্যামনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান মোল্লা বলেন, বিকালে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের খানপুর গ্রাম থেকে আবরার হ’ত্যা মামলার আসামি শামীম বিল্লাহকে ডিএমপির গোয়েন্দা পুলিশ আটক করেছে। আটকের পর তারা তাকে ঢাকায় নিয়ে গেছেন। অভিযানের সময় শ্যামনগর থানা পুলিশ তাদের সঙ্গে ছিল না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বজ্রসহ ঝড়ের আশঙ্কা

৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরকে সতর্ক সংকেত

জুন 17, 2026
প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জুন 17, 2026
বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

জুন 17, 2026
Latest News
বজ্রসহ ঝড়ের আশঙ্কা

৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরকে সতর্ক সংকেত

প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ফিটনেস

পদ্মায় ডুবে যাওয়া বাসটির ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ ছিল শেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa