Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আবহাওয়া অধিদপ্তর ও রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
জাতীয়

আবহাওয়া অধিদপ্তর ও রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

By Hasan MajorFeb 11, 2021, 10:05 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং রেডক্রিসেন্ট সোসাইটির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওস্থ আবহাওয়া অধিদপ্তরে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আবহাওয়া পূর্বাভাসের উপর নির্ভর করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক পরিচালিত কার্যক্রমের পরিধি বৃদ্ধিকরণ ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর মধ্যে পার¯পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি এর উপস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর পক্ষে পরিচালক জনাব সামছুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর পক্ষে মহাসচিব জনাব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার ফলে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগে সংঘটিত জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে এনে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে এবং উভয় সংস্থার তুলনামূলক সুবিধা যোগানের মাধ্যমে উচ্চ গুণগত মানসম্পন্ন টেকসই উন্নয়নে অবদান রাখবে।

এছাড়াও, বাংলাদেশে পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম/অর্থায়ন (এফএ/এফ) উদ্যোগ কার্যক্রম শক্তিশালীকরণে প্রতিষ্ঠানদ্বয়ের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা হবে। বাংলাদেশ সরকারের একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের ঘূর্ণিঝড় ও বন্যা প্রবণ অঞ্চলে পূর্বাভাস ভিত্তিক অর্থায়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

উক্ত প্রকল্পের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে দুর্যোগ পূর্ব প্রস্তুতি গ্রহণ কার্যক্রম পরিচালনা করা হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত ঘূর্ণিঝড় পূর্বাভাসের ভিত্তিতে অতি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ও নিরাপদ খাবার পানি বিতরণ, প্রাথমিক চিকিৎসা প্রদান ইত্যাদি বিদ্যমান কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। দুর্যোগের পূর্ব প্রস্তুতি কার্যক্রম পরিচালনার জন্য তাৎক্ষনিক ও নিরবচ্ছিন্নভাবে আবহাওয়ার পূর্বাভাসের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে থাকে যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অধিকতর কার্যকর ও দক্ষতার সাথে প্রদান করে আসছে।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানগতভাবে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস প্রদানের জন্য একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রতিদিনের নিয়মিত আবহাওয়া পূর্বাভাস, আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ও সতর্কতা সংকেত প্রদান করে থাকে।

বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা আবহাওয়া পূর্বাভাস অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে থাকে।

আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকালীন দুর্যোগ প্রবণ এলাকা থেকে মানুষকে উদ্ধার, তাদের থাকা-খাওয়া ও তাৎক্ষণিক চিকিৎসা প্রদানকারী সংস্থাসমুহের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অন্যতম।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
হত্যার অভিযোগ

মা’দ’কা’সক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা-বাবা, জেল থেকে বের হয়ে বাবাকে খু’ন

May 23, 2026, 9:13 AM Asia/Dhaka
বাবা হলেন

ফের বাবা হলেন আশরাফুল

May 23, 2026, 8:51 AM Asia/Dhaka
জরুরি নির্দেশনা

ভূমি মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

May 23, 2026, 8:06 AM Asia/Dhaka
Latest News
হত্যার অভিযোগ

মা’দ’কা’সক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মা-বাবা, জেল থেকে বের হয়ে বাবাকে খু’ন

বাবা হলেন

ফের বাবা হলেন আশরাফুল

জরুরি নির্দেশনা

ভূমি মালিকদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

জ্বালানি

১ লাখ টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

তারেক

আজ ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্যুৎ

রক্ষণাবেক্ষণ কাজের কারণে যেসব এলাকায় ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর

Logo

নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

Fish-Market

ঈদ সামনে রেখেও ঊর্ধ্বমুখী মাছের বাজার

Asif Mahmud

আপনারা ভায়োলেন্স বেছে নিলে, আমরাও বাধ্য হব : আসিফ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp