
সম্প্রতি মাথায় বল লেগে মৃত্যু ঘটেছে ১৭ বছর বয়সী জাহঙ্গির আহমেদ নামের একজন ক্রিকেটারের। দক্ষিণ কাশ্মীরে এক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে জম্মু-কাশ্মীর সরকারের যুব ও ক্রীড়া দফতর। সেখানেই ঘটেছে এমন ঘটনা।
বারামুল্লা ও বুদগামের মধ্যকার ম্যাচে বারামুল্লার হয়ে প্রতিনিধিত্ব করছিলেন ১৭ বছরের জাহঙ্গির। এই টুর্নামেন্টে ব্যাটিং করার সময় বল এসে লাগে তার মাথায়।
হেলমেট থাকা সত্ত্বেও বলটি বেশ জোড়ে এসে তার মাথায় আঘাত করে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু এরপরেও কাজ হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



