
বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সুনামগঞ্জের মধ্যনগর এলাকা থেকে একটি যাত্রীবাহী ইঞ্জিন নৌকা (ট্রলার) নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকার গুমাই নদীতে বিপরীতগামী একটি বাল্কহেডের (পণ্যবাহী বড় নৌকা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৯ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আরও কেউ নিখোঁজ রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।
নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, ডুবে যাওয়া নৌকায় ৩০ জনের বেশী যাত্রী ছিল। বাকীদের স্থানীয়রা উদ্ধার করেছেন।
এর আগে গত ৫ আগস্ট নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে যাত্রীবাহী ইঞ্জিন নৌকা ডুবে ১৮ জন মাদ্রাসা শিক্ষক ও ছাত্রের প্রাণহানি ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



