
মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেকটি ডিভিশন ও থানায় পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে। পাশাপাশি বিট পুলিশিং শক্তিশালী করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সম্প্রতি ঢাকায় রাতের বেলা বিভিন্ন জায়গায় ছিনতায়ের ঘটনা ঘটছে। ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন সম্পত্তি-অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণে আনতে গত ১৬ জানুয়ারি থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
রাজধানীতে শুধু এই ছিনতাই জাতীয় অপরাধ হয় না, বিভিন্ন ধরনের অপরাধ হয়। এ বিষয়ে টহল টিম বাড়ানো হয়েছে। আমাদের প্রতিটি থানায় এখন ২৫ থেকে ৩০ জনকে সাব ইন্সপেক্টর দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



