জুমবাংলা ডেস্ক : বিএনপির সাংগঠনিক তথা পুনর্গঠন কার্যক্রম স্থগিতের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। আগামী ২৫ মে পর্যন্ত দলটির সব ধরনের পুনর্গঠন কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়েছে।

Advertisement
গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক ‘জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে’ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপির দেশব্যাপী সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম গত ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল। করোনা মহামারি ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ আগামী ২৫ মে পর্যন্ত বলবৎ থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



