
গেল সপ্তাহে স্পেনে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথমার্ধ্বের শেষদিকে পেনাল্টি থেকে একটি গোল করেন বার্সেলোনা সুপারস্টার মেসি। ঠিক একইসময়ে ইতালিতে সিরিআ’র ম্যাচে রোমার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন রোনালদোও! অবাক করা ব্যাপার। ম্যাচে এক গোলে থামেন মেসি, চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো অবশ্য জোড়া গোল করে মাঠ ছাড়েন।
যাই হোক, একই রাতে দুই মহাতারকা আবারো মাঠে নামছেন। আজ রাত ১টায় সেভিয়ার বিপক্ষে খেলতে নামছেন মেসি। রোনালদোর য়্যুভেন্তাসের প্রতিপক্ষ ন্যাপোলি। এই ম্যাচটা শুরু হবে মিনিট ১৫ আগে। যাই হোক, দুই মহাতারকাকে একসঙ্গে মাঠ মাতাতে দেখার এই রাতগুলো নিশ্চয়ই সগর্বে উপভোগ করেন ফুটবলপ্রেমীরা।
এই মাসেই অবশ্য দুই মহাতারকার দ্বৈরথ দেখারও সুযোগ পাচ্ছেন দর্শকরা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গ্রুপপর্বের ম্যাচে আগামী ২৯ অক্টোবর মুখোমুখি হবেন সময়ের সেরা দুই ফুটবলার। ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর ফুরোবে আর কিছুদিন পরই!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



