Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আবার বাড়ল গরুর মাংসের দাম
জাতীয়

আবার বাড়ল গরুর মাংসের দাম

By Shamim Rezaমার্চ 25, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের মধ্যে গরুর মাংস খাওয়া এক প্রকার বিলাসীতা হয়ে উঠেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। সপ্তাহের ব্যবধানে ৫০ টাকা বেড়ে গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকা। যা এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। তবে কমেছে ব্রয়লার মুরগির দাম।

বাড়ল গরুর মাংসের দাম

Advertisement

শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০-৭০০ টাকা, গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৬২০-৬৫০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ৮৫০-৯৫০ টাকায়, দাম কমে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৫৫-১৬৫ টাকায়, গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৬৫-১৭৫ টাকায় এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪৫০-৫৫০ টাকায়।

কয়েকটি মাছের দাম কেজিতে ২০ টাকা পযর্ন্ত কমেছে। বাজারে আকারভেদে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ৪৩০ টাকা কেজি, একই দামে বিক্রি হচ্ছে কাতলা মাছ। চিংড়ি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকায়, চাষের শিং ৩০০ টাকা, দেশি শিং ৬০০-৭০০ টাকা, চাষের কই ৩০০ টাকা ও দেশি ৫০০ টাকা, দেশি শোল ৫০০-৭০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৯০০ টাকা, তেলাপিয়া ১৬০-১৮০ টাকা। নলা মাছ বিক্রি হচ্ছে ১৭০-২০০ টাকা কেজি। ট্যাংরা ৪০০-৭০০ টাকা, আইড় আকারভেদে ৪০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম অপরিবর্তিত রয়েছে সবজির। প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, শিম ৪০-৫০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৩০-৪০ টাকা, শসা ৩০ টাকা, গাঁজর ৩০ টাকা, মুলা ২০ টাকা কেজি, শাকের আঁটি ৮ থেকে ১০ টাকা, চাল কুমড়া ৪০ থেকে ৬০ টাকা পিস, মরিচ ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। করলার দাম কমে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ক্ষীরা বিক্রি হচ্ছে ৫০ টাকা, লেবু হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দর বিক্রি করতে দেখা গেছে।

কেজিতে ১০ টাকা পযর্ন্ত কমে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৪৫ টাকা। দুই টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ১৮-২২ টাকা, গত সপ্তাহে ছিল ১৮-২০ টাকা। দেশি রসুন ৯০ টাকা ও আমদানি করা রসুন ১২০-১৩০ টাকা, দেশি আদা ৮০ টাকা ও আমদানি করা আদা ১৩০ টাকা বিক্রি করা হচ্ছে।

প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পথে শ্রদ্ধা কাপুর

খাদ্যমন্ত্রীর সতর্কতার পরও কমেনি চালের দাম। প্রতিকেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৫ টাকা, নাজিরশাইল বিক্রি হচ্ছে ৭২ টাকা, বিআর-২৮ বিক্রি হচ্ছে ৪৭-৫০ টাকা, পারিজা ৪৪-৪৬ টাকায়। প্যাকেট আটা বিক্রি হচ্ছে ৩৫-৩৮ টাকা কেজি, খোলা ৪০-৪৫ টাকা। প্যাকেট ময়দা ৪৬-৫০ টাকা এবং খোলা ময়দা ৫৫-৫৮ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪৫-১৫৩ টাকা লিটার, বোতলজাত প্রতি লিটার ১৬০-১৬৫ টাকা, খোলা পামওয়েল তেল বিক্রি হচ্ছে ১৩১-১৩৮ টাকায় এবং পামওয়েল সুপার বিক্রি হচ্ছে ১৪০-১৪৪ টাকায়।
বাজারে মোটা মশুর ডাল বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকায়, মাঝারি মশুর ডাল বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকায়। মুগ ডাল ৯০ থেকে ১২০ টাকায়, এ্যাংকর ডাল ৫০ থেকে ৬০ টাকায় এবং ছোলা ৭০ থেকে ৮০ টাকায়। এছাড়া আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026
তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa