Advertisement
জুমবাংলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পশ্চিম এশিয়ার দেশগুলোতে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত রাষ্ট্রদূত সম্মেলনে অংশ নেবেন। সেখানে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেবেন তিনি।

পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত দেশ বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও ইউএইয়ের রাষ্ট্রদূতরা আজ আবুধাবিতে এই রাষ্ট্রদূত সম্মেলনে অংশ নেবেন। সেখানে রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর কাছে তাঁদের মিশনগুলোর প্রাধিকারভুক্ত কার্যাবলি, কর্মপরিকল্পনা, বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদ্যাপন, অর্থনৈতিক কূটনীতি, মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ ও বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য, অভিবাসন, মুসলিম দেশগুলোর সঙ্গে আন্তঃসংস্থা সহযোগিতা উন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ইত্যাদি উপস্থাপন করার সুযোগ পাবেন।

সম্মেলনে মিশনগুলো সংশ্লিষ্ট দেশে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ এবং বিভিন্ন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বিদ্যমান বাধা-বিপত্তির বিষয়েও অবহিত করার সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রী আজ সোমবার আবুধাবিতে ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ অনুষ্ঠানেও অংশ নেবেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি উড়োজাহাজ গতকাল বিকাল ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ইউএইয়ের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান এবং ইউএই জাতির  মাতা শেখা ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে আগামীকাল মঙ্গলবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

ইউএইয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে দুটি দলিল সই হতে পারে। সেগুলো হলো বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং এমিরেটস ন্যাশনাল অয়েল কম্পানির মধ্যে এমওইউয়ের সংযুক্তি; আর ঢাকার বারিধারায় কূটনৈতিক এলাকায় ইউএইয়ের দূতাবাস নির্মাণে জমি বরাদ্দ বিষয়ে চুক্তির প্রটোকল। সফর শেষে আগামীকাল রাতে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.