Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আমরা এই মুহূর্তে সংঘাতে জড়াতে চাই না : বিএনপি মহাসচিব
জাতীয়

আমরা এই মুহূর্তে সংঘাতে জড়াতে চাই না : বিএনপি মহাসচিব

By Sibbir OsmanDecember 10, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‘অনুমতিহীন অবস্থায় র‌্যালির চেষ্টা করলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’— পুলিশের পক্ষ থেকে এমন বক্তব্যের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এই মুহূর্তে কোনো সংঘাতে জড়াতে চাই না।’
আমরা এই মুহূর্তে সংঘাতে জড়াতে চাই না : বিএনপি মহাসচিব

Advertisement

যদিও সম্প্রতি নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে বিএনপির মহাসচিব বলেছিলেন- ‘এরপর আমরা আর অনুমতির অপেক্ষায় থাকব না। আমরা আমাদের মতো করে কর্মূসূচি পালন করব।’ এই বক্তব্যের রেশ না কাটতেই মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি করতে চেয়েও অনুমতি পায়নি বিএনপি। এদিন সকাল ১০টায় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই কয়েক শ’ পুলিশ সদস্য নয়াপল্টন কারযালয়ের সামনে অবস্থান নেন।

পুলিশের এই বিপুল উপস্থিতি সম্পর্কে মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে তারা (বিএনপি) র‌্যালির জন্য আবেদন করেছিল। কিন্তু তাদের অনুমতি দেওয়া হয়নি। কারণ, ওয়ার্কিং ডে-তে এমনি ঢাকা শহরে তীব্র যানজট থাকে। তারপর আবার মেট্টোরেলসহ বিভিন্ন করাণে অলরেডি যানজট লেগেই আছে। আমরা খবর নিয়ে দেখেছি আজ যানজটের মাত্রা অত্যধিক বেশি। এই প্রেক্ষিতে আগে থেকেই তাদের জানানো হয়েছে আজ কোনো অনুমতি দেওয়া হবে না।’

‘এরপরও যদি তারা র‌্যালি করতে চায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’— বলেন এনামুল হক মিঠু। তার এই বক্তব্যের পর পরই নয়াপল্টন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ‘আপনারা নিজেরাই দেখেছেন যে, বিএনপির অফিসের সামনে কী রকম একটা যুদ্ধাবস্থা করে রেখেছে পুলিশ। আমরা জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এখান থেকে একটি র‌্যালি করার ঘোষণা দিয়েছিলাম। আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের বলা হয়েছে- নিচে নামলেই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

‘আমরা এই মুহূর্তে কোনো সংঘাতে জড়াতে চাই না’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা আমাদের অধিকারগুলোর কথা বলছি। আপনারা দেখেছেন যে, বিভিন্ন জায়গায় সভা করতে গেলে আমাদের অনুমতি নিতে হয়, সভা করতে দেওয়া হয় না। এমনকি আমাদের সাংগঠনিক কার্যক্রম করতে গেলেও বাধা দেওয়া হয়। কিন্তু আজকের বিষয়টি তো দলীয় রাজনীতির ঊর্ধ্বে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিষয়। সেই মানবাধিকারকে রক্ষা করবার জন্য, সোচ্চার হওয়ার জন্য আজকের এই দিনটি পালন করা হয়।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa