Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আমরা কথা বললেই তো বলেন বড় বড় কথা বলছি : হাইকোর্ট
জাতীয়

আমরা কথা বললেই তো বলেন বড় বড় কথা বলছি : হাইকোর্ট

By Shamim RezaJuly 17, 2019Updated:July 17, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজধানীতে মশার উপদ্রব নিয়ে উষ্মা প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, ডেঙ্গু মহামারি হতে আর বাকি নাই। মশার জন্য আমরা পদক্ষেপ নিতে বলেছিলাম, আপনারা নেননি। আমরা কথা বললে তো বলেন বড় বড় কথা বলছি।

আমরা কথা বললেই তো বলেন বড় বড় কথা বলছি : হাইকোর্ট

Advertisement

বুধবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই কথা বলেন।

এ সময় মশা নিধনে দ্রুত কার্যকর ওষুধ আমদানি করে তা ছিটানোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে ডেঙ্গুবাহী এডিস মশা নিধনে অকার্যকর ওষুধ আমদানি, সরবরাহ ও বিপণনে জড়িতদের বিষয়ে তদন্ত করে কার্যকর ব্যবস্থা নিতে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে নির্দেশ দেয়া হয়েছে।

আগামী ২০ আগস্ট এই আদেশের অগ্রগতি প্রতিবেদন দুই সিটি কর্পোরেশনকে আদালতে উপস্থাপন করতে বলা হয়েছে।

শুনানিতে সিটি কর্পোরেশনের আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত উষ্মা প্রকাশ করে বলেন, ডেঙ্গু মহামারি হতে আর বাকি নেই। মশার জন্য আমরা পদক্ষেপ নিতে বলেছিলাম, আপনারা নেননি। আমরা কথা বললে তো বলেন বড় বড় কথা বলছি।

‘ডেঙ্গুতে ২২ জন মানুষ মারা গেছেন, তারপরেও সিটি কর্পোরেশন বলছে কিছুই না। মেয়র বলেন কিছুই হয়নি। কয়েক হাজার মানুষ অসুস্থ, আপনারা আচরণ চেঞ্জ করেন।’

আদালত বলেন, ফেব্রুয়ারি থেকে ব্যবস্থা নিতে বলেছিলাম। তখন থেকে ব্যবস্থা নিলে আজ এমনটা হত না। যার সন্তান মারা গেছে সেই বোঝে কষ্টটা কী। ছোটো ছোটো বাচ্চারা আক্রান্ত হচ্ছে। প্রতিদিন খবরে দেখছি, মানুষ মারা যাচ্ছে।

এ সময় সিটি কর্পোরেশনের আইনজীবী নুরুন্নাহার নূপূর বলেন, এগুলো দেখলে, পড়লে খারাপ লাগে।

তখন আদালত বলেন, দুর্নীতিবাজদের খারাপ লাগে না। কারণ তাদের বাড়িঘর দেশের বাইরে করে। তাদের ছেলে- মেয়েরা দেশের বাইরে থাকে, ওইখানে পড়ালেখা করে।

বিচারক বলেন, জরুরি ব্যবস্থা করেন। মশা মারার ওষুধে যদি কাজ না হয়, তার মানে কি অকার্যকর ওষুধ কেনা হয়েছে। ওখানে দুর্নীতি হয়েছে! দুর্নীতি হয়ে থাকলে কারা কারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

শুনানিতে আদালত আরো বলেন, এই সিজন(ডেঙ্গুর মওসুম) চলবে সেপ্টেম্বর পর্যন্ত। ফেব্রুয়ারিতে যখন বলেছিলাম তখন যদি ব্যবস্থা নেয়া হতো, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।

আদালতে দুই সিটি কর্পোরেশনের প্রতিবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুন্নাহার নূপূর।

রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

July 21, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 21, 2026
হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

July 21, 2026

Latest News

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

Zubaida Rahman

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ডা. জুবাইদার

প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Storms

রাতের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa