Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ‘আমরা মেসির কাছ থেকে এ রকম ব্যবহার আশা করিনি’
খেলাধুলা ফুটবল

‘আমরা মেসির কাছ থেকে এ রকম ব্যবহার আশা করিনি’

By Shamim RezaSeptember 1, 20202 Mins Read

‘আমরা মেসির কাছ থেকে এ রকম ব্যবহার আশা করিনি’

Advertisement

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, বিশ্ব ফুটবলের মহাতারকা। ফুটবল জাদু দিয়ে যিনি সব সময়ই খবরের শিরোনামে থাকেন। গত কয়েক দিন ধরে তিনি শিরোনামে আছে কাতালান ক্লাব বার্সা ছাড়ার ঘোষণা দিয়ে। ক্রীড়া জগতে বর্তমানে এর চেয়ে আলোচিত আর কোনও সংবাদ নেই।

তবে বার্সেলোনা ছেড়ে যাওয়ার ঘোষণায় মেসির ভক্ত ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই প্রতিক্রিয়া আরও তীব্র হয় বার্সেলোনার প্রাক মৌসুমের প্রথম অনুশীলনে লিওনেল মেসি যোগ না দেওয়ায়।

কাতালান সমর্থকদের অনেকে বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও লিও পেশাদার আচরণ করছেন না বলে মনে করেন বার্সেলোনা ভক্তরা। এদিকে, প্রথম দিনের অনুশীলন বলেই হয়তো, দেখা যায়নি বার্সেলোনার বড় কোন তারকাকেও।
জোয়ান গ্যাম্পার স্টেডিয়ামের বাইরে বেশ বড়সড় একটা জটলা ছিলো। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের ক্যামেরার পাশাপাশি দাঁড়িয়ে সমর্থকরাও। অপেক্ষা বার্সেলোনার ফুটবলারদের জন্য। এখানেই যে শুরু হবে প্রাক মৌসুমের প্রথম অনুশীলন; রোনাল্ড কোম্যানের কাতালান যাত্রা।

কিন্তু বিউগলের করুণ সুর থামিয়ে, ট্রামপেটের আনন্দ ধ্বনি বাজলোনা গ্যাম্পারের আঙিনায়। অপেক্ষার পালা শেষ করে, একে একে আসলেন জেরার্ড পিকে, জর্ডি আলবা, লুইস সুয়ারেজ, ওসমান ডেম্বেলেরা। আসলেন না শুধু অপেক্ষার মধ্য মণিতে থাকা লোকটা, লিওনেল মেসি।

সবগুলো গাড়ি ঢুকে যাওয়ার পর পর, ভেঙে গেলো চাঁদের হাট। এদিক ওদিক ছত্রখান হয়ে নিজেদের হতাশ মুখগুলো লুকাতে লাগলেন বার্সেলোনার জার্সি আর পতাকা গায়ে জড়িয়ে আসা কয়েকজন। হতভম্ব চোখগুলো তখনো খুঁজে যাচ্ছিলো ক্ষুদে জাদুকরকে।

এক সমর্থক বলেন, একজন ফুটবল সমর্থক হিসেবে বলছি, আমি চাই মেসি থেকে যাক। এতোগুলো বছর সে আমাদের যে জাদুতে মুগ্ধ করে রেখেছিলো, তা এভাবে শেষ হতে পারে না। তার এবং ক্লাবের সিদ্ধান্তগুলোতে আমরা হতাশ।

আরেকজন বলেন, দেখো, সে আমাদের আইডল। তাকে ছাড়া কাতালান ফুটবল আমরা চিন্তা করতে পারি না। সে আমাদের ফুটবল ঈশ্বর। মেসি, প্লিজ আমাদের কথা ভেবে হলেও থেকে যাও।

তবে, সবাই যে এক বাক্যে মেসিকে সমর্থন করছে তাও কিন্তু নয়। ক্লাবের সঙ্গে চুক্তি থাকা স্বত্বেও, মেসির এহেন কার্যকলাপে অখুশি অনেক সমর্থকরা। তাদের মতে, এতোটা অপেশাদার আচরণ লিও’র কাছ থেকে তারা আশা করে না।

একজন বলেন, সে যখন এখানে এসেছিল তার কিছুই ছিল না। এই ক্লাব তাকে সব দিয়েছে। আজ ক্লাবকে বিপদে ফেলে সে চলে যেতে চাইছে, এটা ঠিক নয়।

আরেকজন বলেন, চলে যেতে চাওয়াটা অস্বাভাবিক নয়। তবে তার একটা প্রক্রিয়া আছে। তার বাইরে গিয়ে এভাবে অনুশীলনে না আসা কোনওভাবেই পেশাদার আচরণ নয়। আমরা মেসির কাছ থেকে এ রকম ব্যবহার আশা করিনি।

লা লিগা কর্তৃপক্ষের দাবি মতে, রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন দিলেই কেবল বার্সেলোনা ছাড়তে পারবেন লিওনেল মেসি। তবে, তার আইনজীবী এবং স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম বলছে, চুক্তির শেষ মৌসুমে তামাদি হয়ে গেছে রিলিজ ক্লজ ইস্যু।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa