Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আমরা সকলেই ম্যারাডোনাকে সহযোগিতা করতে পারতাম : ক্লপ
খেলাধুলা ফুটবল

আমরা সকলেই ম্যারাডোনাকে সহযোগিতা করতে পারতাম : ক্লপ

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 28, 2020Updated:November 28, 20202 Mins Read

আমরা সকলেই ম্যারাডোনাকে সহযোগিতা করতে পারতাম : ক্লপ

Advertisement

স্পোর্টস ডেস্ক: সদ্য প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনার খেলোয়াড়ী জীবনের পরের জীবনটা খুব একটা সুখকর হয়নি। জীবনযাত্রায় নানা অনিয়মের ফাঁদে পা দিয়ে ম্যারাডোনা সুখী জীবন থেকে অনেকটাই দুরে সড়ে এসেছিলেন। যদিও ছন্নছাড়া ঐ জীবনটাকেই পুরোপুরি উপভোগ করে গেছেন এই ফুটবল ঈশ^র। ৬০ বছর বয়সে বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাবার আগ পর্যন্ত ম্যারাডোনা কখন যে শুধুমাত্র ফুটবল ভক্ত নয়, বিশে^র কোটি কোটি সাধারণ মানুষর মনের গহীনে জায়গা করে নিয়েছিলেন তা বোঝা যায়নি।

জীবনের নানা চড়াই উতরাই পার করে এক সময় বিশ^সেরা ফুটবলার হওয়া, আবার ফুটবল থেকে বিদায় নেবার পরেও সেই চড়াই-উতরাই দিয়েই জীবনের শেষ মুহূর্তটা পার করা যেন ম্যারাডোনাকেই মানায়। বিশে^র কোটি কোটি ভক্তের মনে এখন একটাই প্রশ্ন আরো একটু কি ভাল হতে পারতোনা এই কিংবদন্তীর জীবন।

এমনই হাজারো প্রশ্নের সাথে সুর মিলিয়ে লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপও মনে করেন ম্যারাডোনার এই ছন্নছাড়া জীবনে আমাদের প্রত্যেকেরই তাকে সযোগিতা করা উচিত ছিল। তাহলে হয়ত ‘আর্জেন্টাইন গ্রেট’ এর জীবনটাই পাল্টে যেত। মাদকে জড়িয়ে নিজের জীবন এক সময় বিপন্ন করে তুলেছিলেন। জীবনে একবারই ক্লপের ম্যারাডোনার সাথে সাক্ষাত হয়েছিল। আর সেই সাক্ষাতকে ‘পোপের সাথে দেখা’ করার মতই বিষয় হিসেব বিশ^াস করেন ক্লপ। রেড বস আরো মনে করেন মৃত্যুর পর ম্যারাডোনা যেভাবে ভালবাসা ও শ্রদ্ধা পেয়েছেন সেটা তার জীবদ্দশায় পাওয়া উচিত ছিল।

ক্লপ বলেন, ‘একজন বিশ^সেরা ফুটবলার হিসেবে ম্যারাডোনার জীবনটা ততটা সুন্দর ছিলনা। তারপরেও তার প্রতি ভক্তদের ভালবাসা এতটুকু কমেনি। তার সাথে সাক্ষাতের মুহূর্তটা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। ফুটবল বিশ^ তাকে সবসময়ই মিস করবে, আমি তাকে মিস করবো।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026

Latest News

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa