Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি আমরা সফল হবই: গয়েশ্বর
রাজনীতি

আমরা সফল হবই: গয়েশ্বর

By Saiful IslamSeptember 15, 20202 Mins Read

আমরা সফল হবই: গয়েশ্বর

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসুন, একটা সময় ছোট ছোট শিশু-কিশোররা রাস্তায় দাঁড়িয়ে বলেছিল,‘থামুন, এখানে রাষ্ট্র মেরামতের কাজ চলছে।’ আসুন আমরা সেই কাজে নেমে পড়ি। চলুন রাষ্ট্র মেরামতের কাজে উদ্যোগী হই। এ লড়াইয়ে আমরা সফল হবই। এটা কোনো ব্যক্তি বিশেষের লড়াই নয়, সমগ্র দেশের গণতান্ত্রিক মানুষের লড়াই।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ আহ্বান জানান।

গয়েশ্বর বলেন, আইনের শাসন চাইলেই পাওয়া যায় না। এটাকে অর্জন করতে হয়। এক ভাষনের মধ্যে স্বাধীনতা আসেনি। লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে স্বাধীনতাকে আনতে হয়েছে। গণতন্ত্রের জন্য রাজপথে যদি মরতে হয় চলেন মরি। যে দেশে বসবাস করবে আমাদের সন্তানরা। আমরা যদি ব্যর্থ হই; আমাদের গালাগাল দেবে। চিতা-কবরে গিয়ে থুতু দিবে। সম্পদ? এটা সন্তানের জন্য সম্পদ না? তারা চায় রাষ্ট্র সঠিক পথে চলুক। যেখান থেকে তারা তাদের মেধাখাটিয়ে অর্থ উপার্জন করবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পুলিশের সহযোগিতায় যে সরকার হয়, তাদের শাসন করার নৈতিক অধিকার তো সেই সরকার হারিয়ে ফেলে। সে কারণে পুলিশ নিয়ন্ত্রনে নেই। ব্যক্তি বিশেষ পুলিশ খারাপ হলেও সবাই তো খারাপ না। পুলিশ তো অপরাধীকে ধরতে চায়। কিন্তু এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছায় দেশ চললে পুলিশের তো কিছু করার থাকে না।

বিচার বিভাগ প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিচার বিভাগ যদি সঠিক পথে থাকতে পারতো তাহলে আইনের শাসন কিছুটা হলেও নিশ্চিত হতো। বিচারপতি এস কে সিনহার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি এখন বন বাসে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তবে বিচারপতি থাকা অবস্থায় যদি দুর্নীতি দমন কমিশন মামলা করতে পারতেন সত্য-মিথ্যা যাই হোক তাহলে উদাহরণ হয়ে থাকতো। তারপরও বলব এটা একটা শুভ সূচনা। আজকে যারা বিচারের নামে আইন বা বিধি অনুযায়ি জাজমেন্ট না দিয়ে এক ব্যক্তিকে তুষ্ট করতে তার চিন্তা-আকাঙ্খা দেখে জাজমেন্ট দেবেন, তাদেরও এক সময় বিচারের কাঠগোড়ায় দাঁড়াতে হবে।

সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সরাফাত আলী সপু, মীর নেওয়াজ আলী, তাইফুল ইসলাম টিপু, বিলকিস ইসলাম ও কয়েস লোদী প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

July 12, 2026
শাহে আলম

স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না : শাহে আলম

July 9, 2026
আ.লীগের বিচার

আ.লীগের বিচার যে আইনে, হতে পারে নিষিদ্ধ

July 9, 2026

Latest News

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

শাহে আলম

স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না : শাহে আলম

আ.লীগের বিচার

আ.লীগের বিচার যে আইনে, হতে পারে নিষিদ্ধ

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Dr Shafiq

বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে: শফিকুর রহমান

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa