
সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক ও জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদেরের নেতৃত্বে মনোজ্ঞ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে জিএম কাদের বলেন, ব্যবসায়ীদের দৌরাত্ম্যে করোনার ভেজাল টিকা দেশে আসতে পারে। এ সময় তিনি বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা স্বাধীন হলাম কিন্তু মুক্তি লাভ করলাম না। বৈষম্য থেকেও মুক্তি লাভ করলাম না। দেশের শতকরা ৯০ ভাগ লোক টাকা দিয়ে টিকা কিনতে পারবে না। মানুষের কাছে যেন টিকা বিনা পয়সায় পৌঁছায়, সরকারের কাছে আমি সেই দাবি জানাচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



