Advertisement
জুমবাংলা ডেস্ক : আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব নিয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, তাদের সন্তানদের আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো চিন্তা সরকারের নেই।

রবিবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সামনে যখন ডিসিরা আসেন, তখন তারা দেশের নির্বাহী প্রধানদের সঙ্গে কথা বলার সুযোগটা পান। এটা তাদের জন্য একটা বড় সুযোগ। ‌অনেক বিষয় সেখানে আসে। অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক প্রত্যাশার বিষয় উঠে আসে। সেখানে বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্ন করেছেন।

তিনি বলেন, আমরা সব প্রস্তাবকেই স্বাগত জানাই। তারা প্রস্তাব দিয়েছেন যখন সময় সুযোগ হবে, এটা বিবেচনায় রাখা হয়েছে। আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমাদের করতে হবে। এ মুহূর্তে এটা নিয়ে আমরা চিন্তা করছি না।

মন্ত্রী বলেন, ইউনিভার্সাল থেকে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি হচ্ছে মুক্ত একটা জায়গা, যেখানে জ্ঞান অর্জন করবে, মানুষ মুক্ত চিন্তাভাবনা করবে। মনের বিকাশটা এখানে এসে ঘটবে, সক্ষম নাগরিক হিসেবে তৈরি হবে। সেই রকম একটা জায়গা হলো ইউনিভার্সিটি। সব ধরনের মানুষ এখানে থাকতে হবে। ‌মেধাবীদের জায়গা হচ্ছে ইউনিভার্সিটি।

এর আগে, সম্প্রতি অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিবসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মুক্ত আলোচনায় এই প্রস্তাব দেন কর্মকর্তারা। এ সময় জনপ্রশাসন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব উপস্থিত ছিলেন।

প্রস্তাবনায় বলা হয়, সিভিল সার্ভিস অফিসারদের জন্য মাস্টার্স এবং উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ এবং তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা সিভিল সার্ভিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে।

১৫০ উপজেলায় ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.