Advertisement
আসন্ন ঈদের পর নতুন রূপে মাঠে নামার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এজন্য তিনি নতুন প্রজন্মকে পাশে থাকারও আহ্বান জানিয়েছেন।

গতকাল ১ মে বুধবার সন্ধ্যায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের ফ্যামিলি নাইট ও সাংবাদিক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ‘নারায়ণগঞ্জকে পরিষ্কার করার জন্য ঝাড় দেব। ছাত্ররাজনীতি যেভাবে শুরু করেছিলাম সেভাবে আবার ঘরে ঘরে যাব। নারায়ণগঞ্জকে পরিষ্কার করে দিয়ে বলব- আসসালামু আলাইকুম। আপনারা থাকেন, আমি গেলাম।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করি, বর্তমান প্রজন্মকে আমার পাশে পাব। নারায়ণগঞ্জকে ঠিক না করে দিয়ে আল্লাহ যাতে আমাকে না নেয়।’

শামীম ওসমান বলেন, ‘পলিটিকস করতে এসেছি, নিজেকে বেচতে আসি নাই। কিছু কাজ করতে চাই নারায়ণগঞ্জের জন্য। এটা আমার দায়িত্ব।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমার পক্ষে অবস্থান নেওয়ার দরকার নাই। সঠিকভাবে নারায়ণগঞ্জের পক্ষে থাকেন। আমি তো ভোটই করব না। আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। আর কিছু না পারেন নারায়ণগঞ্জের জন্য ১০টি সাংবাদিক দিয়ে যান যারা নিজেদের বেচা-কেনা করবে না।’

শামীম ওসমান আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে সাংবাদিকদের সঙ্গে আমি কখনো খারাপ ব্যবহার করিনি। কারণ আমি এটাতে বিশ্বাস করি না। একেক পত্রিকার একেক রকম নীতি। বর্তমানে নিউজ করছেন না, নিউজ বানাচ্ছেন। সাংবাদিকতাকে পেশা হিসেবে না নিয়ে নেশা হিসেবে নেন।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.