Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার আমাদের লক্ষ্য হবে দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ বিনির্মাণ: দুদক চেয়ারম্যান
অপরাধ-দুর্নীতি স্লাইডার

আমাদের লক্ষ্য হবে দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ বিনির্মাণ: দুদক চেয়ারম্যান

By Hasan MajorMarch 10, 20211 Min Read

আমাদের লক্ষ্য হবে দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ বিনির্মাণ: দুদক চেয়ারম্যান

Advertisement
জুমবাংলা ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, ‘দুর্নীতিমুক্ত সমাজ, দেশ আমরা সবাই চাই। দুর্নীতি বিরুদ্ধে আমরা সবাই একমত। কিন্তু তারপরও পৃথিবীর সবদেশে কম-বেশি দুর্নীতির প্রকোপ আছে। আমাদের লক্ষ্য হবে দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ বিনির্মাণ।’

আজ দুদকে চেয়ারম্যান হিসেবে যোগদানের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘দুর্নীতি দমনে সুনির্দিষ্ট  আইন রয়েছে। বাংলাদেশ বিদ্যমান প্রতিটি আইনই দুর্নীতিবিরোধী। আমরা চেষ্টা করবো দুর্নীতিবিরোধী এসব আইনের নিখুঁত ও নির্মোহ প্রয়োগ করতে।’

তিনি  আরও বলেন, ‘দুর্নীতি নিয়ন্ত্রণে কমিশন বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী পরিচালিত হবে। অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে আমরা কোনো কাজ করবো না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদকের  অনুসন্ধান বা তদন্তে দীর্ঘসূত্রতা কমিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখা হবে। জনগণের আকাক্সক্ষা অনুসারে দুর্নীতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা নিয়ে আমার আমাদের দায়িত্ব পালন করতে চাই। এক্ষেত্রে কৃষক থেকে শুরু করে গণমাধ্যমসহ সকলের সার্বিক সহযোগিতা আমরা প্রত্যাশা করি।’

বেসিক ব্যাংকের মামলার তদন্তে দীর্ঘসূত্রতা  নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কেবল আজ এসেছি। কেন বা কি কারণে এসব মামলার তদন্ত বিলম্ব হচ্ছে তা আমাদের জানতে হবে। তারপর এসব বিষয়ে কথা বলা যাবে।’

আজ দুদকে নতুন চেয়ারম্যানের যোগদানের পাশাপাশি কমিশনার হিসেবে একই দিন যোগদান করেছেন বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান মোঃ জহুরুল হক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 11, 2026
প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

July 9, 2026
PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

July 8, 2026

Latest News

hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

PM

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

PM

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী

পে-স্কেলের গেজেট

পে-স্কেলের গেজেট জুলাইয়ে হচ্ছে না, চূড়ান্ত সময় নির্ধারণ

Ministry-of-Education

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে যা জানা গেল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa