Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আমার চোখে পানি আসে, কান্না আসে : ফখরুল
রাজনীতি

আমার চোখে পানি আসে, কান্না আসে : ফখরুল

By Shamim RezaMarch 14, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ‘উন্নয়নের গণতন্ত্র চলছে’ সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হলেও মেগা প্রজেক্ট দেখিয়ে দেশটাকে সরকার ‘ফোকলা’ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রতিটি ক্ষেত্রে ভ্যাট বসিয়ে জনগণের পকেট কেটে সরকারের লোকেরা নিজেদের পকেট ভারি করছে।

রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লেখা কুপি বাতির গণতন্ত্র গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গ্রন্থটি প্রকাশ করে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা।

মির্জা ফখরুল বলেন, এখানে আসতে আসতে ফরেন আফেয়ারস মিনিস্ট্রির দেয়ালে বড় বড় করে লেখা দেখলাম, ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’। এটার ব্যাখ্যা অনেকে অনেকভাবে দিতে পারে, সেটা বলব না। আজ বিশাল একটি ঘটনা ঘটেছে আপনারা কেউ দেখেছেন কি না জানি না, এয়ারপোর্টের সামনে এলিভেটেড এক্সপ্রেসের গার্ডার ভেঙে পড়েছে। চিন্তা করেন, জনগণের টাকা নিয়ে যে এসমস্ত তৈরি করা হচ্ছে, সেটা হঠাৎ করে ভেঙে পড়ছে। তাহলে তার মান কী হচ্ছে? আমরা একটি কথা সরকারকে বারবার বলছি, মেগা প্রজেক্ট দিয়ে উন্নয়নের ধুয়া তুলে দেশটাকে ফোকলা করে দিচ্ছেন। কাদের পয়সা নিচ্ছেন? গতকাল না পরশুদিনের একটা খবর আছে, ঢাকা থেকে চট্টগ্রাম ফাস্টেস্ট ট্রেন হবে। দুটো চীনা কোম্পানি টাকা দেবে এবং সেটা দিয়ে তৈরি হবে। আর এতে আমার চাল, তেল, লবণ কিনতেও ভ্যাট দিতে হবে।

তিনি বলেন, পৃথিবীর বিবর্তনের সঙ্গে সঙ্গে এবং মানবসভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতিকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে যেখানে ‘ডার্টি’ বললে এটাকে খুব একটা খারাপ কিছু বলা হয়। আমরা বাংলাদেশে দেখছি, আমাদের রাজনীতিকে কোথায়, কীভাবে, একেবারে ‘অন্ধকার ঘরে’ নিয়ে যাওয়া হয়েছে। যেখানে কুপিবাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না। একটা নোংরা নর্দমাতে নিয়ে উপস্থিত করা হয়েছে রাজনীতিকে। আমাদের রাজনীতিবিদদের মধ্যে জ্ঞানচর্চা নেই বললেই চলে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যে একেবারে অন্ধকারে আছি, তা বলা যাবে না। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে। সবাই খুব হতাশ, আমার চোখে পানি আসে, কান্না আসে। কিন্তু আমার যে কথাটি মনে হয়, কোথায় সেই মানুষ, কোথায় সেই নেত্রী, যিনি শুধুমাত্র গণতন্ত্রের জন্য এত বড় ত্যাগ করছেন? এটা খুবই কম পাওয়া যায়।

এ সময় অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সুস্থতায় দোয়া চান ফখরুল।

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের শিক্ষাবিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার প্রকাশক জহির তৃপ্তি প্রমুখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
তাসনিম জারা

সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ প্রস্তাব তুলবো : তাসনিম জারা

February 6, 2026
তারেক রহমান

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

February 6, 2026
সাদিক কায়েম

যারা মুচলেকা দিয়ে পালিয়েছেন তাদের বিশ্বাস করবো না : সাদিক কায়েম

February 6, 2026
Latest News
তাসনিম জারা

সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ প্রস্তাব তুলবো : তাসনিম জারা

তারেক রহমান

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

সাদিক কায়েম

যারা মুচলেকা দিয়ে পালিয়েছেন তাদের বিশ্বাস করবো না : সাদিক কায়েম

জামায়াত আমির

আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির

মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি: নাহিদ ইসলাম

জামায়াত আমির

নতুন ও ইনসাফভিত্তিক দেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

তারেক রহমান

দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান

ব্যারিস্টার ফুয়াদ

নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ব্যারিস্টার ফুয়াদ

তারেক রহমান

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

দাঁড়িপাল্লার

দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই, অদ্ভুত পরিস্থিতি : সারোয়ার তুষার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.