Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন মাহমুদুর রহমান
জাতীয়

আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন মাহমুদুর রহমান

By Bhuiyan Md TomalOctober 9, 20242 Mins Read

আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন মাহমুদুর রহমানজুমবাংলা ডেস্ক : দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর অবশেষে দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন বর্ষীয়ান সাংবাদিক ড. মাহমুদুর রহমান। এত দিন তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এর আগে পত্রিকাটির প্রকাশক ছিলেন হাসমত আলী। তিনি সম্মতি দিলেও প্রকাশক পাল্টানোর আবেদন এত বছর গ্রহণ করা হয়নি।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে প্রকাশক হিসেবে ডিক্লেয়ারেশনে স্বাক্ষর করেন মাহমুদুর রহমান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার নগর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ এই তথ্য জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরও বিগত সময় আওয়ামী সরকার আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরিবর্তন করেনি।

গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রায় সাড়ে পাঁচ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তিনি। আওয়ামী লীগের শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১২৪টির বেশি মামলা হয়। একটি মামলায় মাহমুদুর রহমান ও তার স্ত্রীকে সাত বছর কারাদণ্ড দেন আদালত। মামলায় তাকে কারা নির্যাতনও ভোগ করতে হয়।

এমনকি ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে ফেরার পরও তাকে কারাগারে যেতে হয়। তবে পাঁচ দিনের মাথায় তিনি জামিনে মুক্ত হন। প্রথম দফায় ২০১০ সালের জুন মাসে ও দ্বিতীয় দফায় ২০১৩ সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ এবং তার সম্পাদিত আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার।

Advertisement

দৈনিক আমার দেশ পত্রিকার যাত্রা ২০০৪ সালে। পত্রিকাটির মালিক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এবং সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু। ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে ফালু কারাগারে গেলে এক পর্যায়ে পত্রিকাটির মালিকানা পরিবর্তন হয়। দায়িত্ব নেন জাতীয় বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে শুরুর দিকে সরকারের সমালোচনায় মুখর ছিল দৈনিক আমার দেশ। এতে পত্রিকাটি সরকারবিরোধীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে রোষানলে পড়ে আওয়ামী লীগ সরকারের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa