
এমনই সময় ফেসবুকে একটি পোস্ট দেখে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তাকে বাঁচিয়ে তুলতে এগিয়ে আসেন। যোগাযোগের সময় সাকিবের মা অঝোরে কাঁদছিলেন। শুধু বলছিলেন, ‘আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীর অবস্থা খুব খারাপ।’ এ সময় আবদুল্লাহর একমাত্র ছেলে নাজমুস সাকিবের সঙ্গে (০১৭৭৬-৭৮২১..) যোগাযোগ করে দ্রুত অর্থ সাহায্য পাঠান ড. হাছান মাহমুদ।
সাহায্য পেয়ে দ্রুত ডায়ালাইসিসের পর আবার সুস্থ হয়ে ওঠা আবদুল্লাহকে ঘিরে ভীষণ উৎফুল্ল পরিবারটি। ‘আমরা তথ্যমন্ত্রী স্যারের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তার মঙ্গল করুক, তিনি দীর্ঘজীবী হোন। তার দেয়া সাহায্যে আমার বাবার বেশ কয়েকটা ডায়ালাইসিস হয়ে যাবে’, জানান নাজমুস সাকিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



