Advertisement

স্পোর্টস ডেস্ক : হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। মাত্র ২৭ বছর বয়সে ক্রিকেটের অভিজাত সংস্করণ থেকে বিদায় নিলেন তিনি। তার এ অসময়ে অবসর ঘোষণা ভালোভাবে নেননি পাক ক্রিকেটপ্রেমী ও সাবেক ক্রিকেটাররা।

শোনা যাচ্ছে, টেস্ট থেকে অবসর নিয়ে ইংল্যান্ডে স্থায়ীভাবে আবাস গড়ছেন আমির। এরইমধ্যে সেখানকার নাগরিকত্ব চেয়ে যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছেন তিনি। এমনকি দেশটির জাতীয় দলের হয়ে খেলার চিন্তা করছেন এ বাঁহাতি পেসার। এ খবর ছড়িয়ে পড়ার পর তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

এ বিষয়ে মুখে কুলুপ এঁটে আছেন আমির। তবে এবার এ নিয়ে মুখ খুললেন তার স্ত্রী নারজিস। তিনি বলেন, যদিও কাউকে আমাদের সিদ্ধান্তের ব্যাখ্যা দেয়ার প্রয়োজন মনে করি না। তবু শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি, আমার স্বামীর ইংল্যান্ড বা অন্য দেশের হয়ে খেলার প্রয়োজন নেই। সে একজন গর্বিত পাকিস্তানি। দেশের হয়ে খেলতে ভালোবাসে। শুধু আমির নয়, আমাদের মেয়ে মিন্সা ক্রিকেট খেলতে চাইলে পাকিস্তানের হয়েই খেলবে।

তিনি যোগ করেন, সীমিত ওভারের ক্রিকেটে বেশি মনোযোগী হতে টেস্ট খেলা থেকে অবসর নিয়েছে আমির। কামনা করি, নেতিবাচক চিন্তা করা মানুষগুলোকে আল্লাহ যেন ইতিবাচক ভাবনা করার শক্তি দেন।

নারজিস নিজে ব্রিটিশ নাগরিক। সেই সূত্রে ৩০ মাস ব্রিটেনে থাকতে পারেন আমির। গেল রোববার সংবাদ সংস্থা পিটিআই জানায়, পাক পেসার পাকাপাকিভাবে যুক্তরাজ্যে থাকার পরিকল্পনা করছেন। এ খবর ছড়িয়ে পড়লে ভক্তদের রোষের মুখে পড়েন তিনি।

ঘি ঢেলে সেই আগুন আরও উসকে দেন আমির নিজেই। ‘সন্ত্রাসবাদী দেশটি ত্যাগ করা উচিত আমিরের’-এমন টুইটে লাইক দেন তিনি। ফলে আরও অসন্তোষ সৃষ্টি হয়। পাক কিংবদন্তি শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, রমিজ রাজারাও তার এ আকস্মিক অবসর মেনে নিতে পারেননি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.