Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আমার ১২ বছরের ছেলের ক্রিকেট জ্ঞান রমিজের চেয়ে বেশি : হাফিজ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আমার ১২ বছরের ছেলের ক্রিকেট জ্ঞান রমিজের চেয়ে বেশি : হাফিজ

By Shamim RezaNovember 23, 20202 Mins Read

আমার ১২ বছরের ছেলের ক্রিকেট জ্ঞান রমিজের চেয়ে বেশি : হাফিজ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ কিংবদন্তি রমিজ রাজার সঙ্গে কখনও বাদানুবাদে জড়াননি। হাফিজকে নানা সময়ে চাঁছাছোলা ভাষায় কটাক্ষ করেছেন রমিজ। জ্যেষ্ঠ ক্রিকেটারের সম্মানে হাফিজকে সহনশীলই দেখা গেছে এতদিন। তবে এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না এই পাক অলরাউন্ডার। রমিজকে একহাত নিলেন তিনি।

পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেন, আমার ১২ বছর বয়সী ছেলেও রমিজ রাজার চেয়ে ভালো ক্রিকেট বোঝে। রমিজকে নিয়ে হাফিজের এমন আক্রমণাত্মক মন্তব্যের পেছনে অবশ্য কারণ আছে।

চলতি বছরের জুনের দিকে রমিজ তার ইউটিউব চ্যানেলে বলেছিলেন, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের অবসরে যাওয়া উচিত। পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্যই তাদের খেলা ছেড়ে দেয়া উচিত। বয়সের ভারে হাফিজের ফিল্ডিং আগের মতো নেই। তরুণদের জায়গা করে দিতে এ দুই ক্রিকেটারের অবসর নেয়া উচিত।

Advertisement

জবাবে সেই সময় হাফিজ বলেছিলেন, ‘রমিজ ভাই আমার বন্ধু, মতামত দেয়ার অধিকার তার আছে।’ রমিজের সমালোচনার জবাব মুখে না দিলেও হাফিজ তা মাঠের পারফরম্যান্স দিয়ে দিয়েছেন।

ইংল্যান্ড সফরে ও পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম করেছেন হাফিজ। সেই পারফরম্যান্সের ভিত্তিতে ৪০ বছর বয়সেও আসন্ন নিউজিল্যান্ড সফরে একাদশে স্থান করে নিয়েছেন।

সফরের আগে পাকিস্তানের একটি ক্রিকেট ওয়েবসাইটে এবার রমিজের সমালোচনার কড়া জবাব দিলেন হাফিজ। কোনো লুকোচুরি না করে রমিজ রাজার ওপর ক্ষোভ উগড়ে দিলেন হাফিজ।

তিনি বলেন, ‘ক্রিকেটার হিসেবে পাকিস্তানের জন্য রমিজ ভাইয়ের অবদান আমি স্বীকার করি। যদিও আমি রমিজ ভাইয়ের মতামতকে শ্রদ্ধা করি, তবে তার ক্রিকেট বোধ ও ম্যাচ সচেতনতা নিয়ে আমার প্রশ্ন আছে। আমার ১২ বছর বয়সী ছেলের সঙ্গে যদি কথা বলেন, তার বোধও রমিজ ভাইয়ের চেয়ে ভালো।’

এরপর হাফিজ আরও বলেন, ‘নিজের ইউটিউব চ্যানেলের প্রচারের জন্য রমিজ ভাই যদি এমন সব কথা বলতেই থাকেন, তাকে আমি থামাতে পারব না। আমি শুধু এটুকু বলতে পারি– যতদিন ফিট আছি ও পারফরম করছি, পাকিস্তানের হয়ে আমি খেলেই যাব। আর আমি যদি ফিটনেস কিংবা পারফরম্যান্সের মানদণ্ড পূরণ করতে না পারি অথবা দেখি যে পাকিস্তানের জন্য ভালো কেউ প্রস্তুত আছে, তা হলে আমি খুশি মনেই চলে যাব। আমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্ট।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa