Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আমি পদত্যাগ করেছি, নুরকেও করতে হবে : রাব্বানী
শিক্ষা

আমি পদত্যাগ করেছি, নুরকেও করতে হবে : রাব্বানী

By Shamim RezaDecember 8, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ‘আর্থিক ও নৈতিক স্খলন’ এর অভিযোগ তুলে তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

রোববার ডাকসুর কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

গোলাম রাব্বানী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হলেও আমি সংগঠনের স্বার্থে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি। আমার মতো ভিপিও পদত্যাগ করুন, সেটি আমি চাই।

ডাকসুর জিএস বলেন, আমরা ডাকসু পরিবার এই অপকর্মের দায়ভার নিতে চাই না। নুর যদি পদত্যাগ না করেন, তবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আহ্বান জানাই, যেন দ্রুত তাকে বহিষ্কার করে ডাকসুকে কলঙ্কমুক্ত করা হয়।

আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় কয়েক মাস আগে ডাকসুর জিএস রাব্বানীকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেয়া হয়। তখন কেন ডাকসুর জিএসের পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন করেননি ছাত্র সংসদের নেতারা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গোলাম রাব্বানী বলেন, আমি নিজ সংগঠন থেকে অব্যাহতি নিয়েছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হলেও আমি সংগঠনের স্বার্থে পদত্যাগ করেছি। আমার মতো ভিপিও পদত্যাগ করুন, সেটি আমি চাই।

সম্প্রতি ডাকসুর ভিপি নুরের ফোনালাপ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ফোনালাপে নুরের তদবির ও আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ হয়েছে বলে উল্লেখ করা হয় এসব প্রতিবেদনে। তবে নুর দাবি করেন, ওই সংবাদমাধ্যমগুলো তার ফোনালাপের অংশবিশেষ তুলে ধরে খবর প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে। তিনি তিনটি সংবাদমাধ্যমকে এজন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান, অন্যথায় আইনের আশ্রয় নেবেন বলে হুমকি দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডাকসুর সদস্য রাকিবুল হাসান রাকিব বলেন, নুর জাতির সামনে শিক্ষার্থীদের লজ্জিত করেছেন। তার জন্য যে ৫ লাখ টাকা বরাদ্দ ছিল, নয় মাসেও তা কোনো উন্নয়নকাজে খরচ করেননি।

ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, ডাকসুর ভিপি তার পদকে ব্যবহার করে ফায়দা নিচ্ছেন। বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি ও তদবির করে যাচ্ছেন। বনানীর অগ্নিকাণ্ডে সেলফি তুলেছেন, খালেদা জিয়ার মুক্তিতে সোচ্চার তিনি, রেজিস্ট্রার অফিসে একাধিক টেন্ডারবাজিতে জড়িত তিনি। নির্বাচনী ইশতেহারের কোনো কিছুই পূরণ করেননি তিনি। আমরা নুরের এসব কাজের নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলি, পরিবহন সম্পাদক শামস ই নোমান, সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য, তিলোত্তমা সিকদার, তানভীর হাসান সৈকত ও মাহমুদ হাসান।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আমি করতে করেছি নুরকেও পদত্যাগ রাব্বানী শিক্ষা হবে
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

February 5, 2026
শিক্ষার্থীদের ভোটাধিকার

শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে কুবি প্রশাসনের কাছে বাস সার্ভিস চালুর স্মারকলিপি প্রদান

February 5, 2026
Public university in Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

February 4, 2026
Latest News
শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষার্থীদের ভোটাধিকার

শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে কুবি প্রশাসনের কাছে বাস সার্ভিস চালুর স্মারকলিপি প্রদান

Public university in Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বেরোবির একাডেমিক ভবন-৪

বেরোবির একাডেমিক ভবন-৪ এর ৫ম তলার ক্লাসরুম উইং উদ্বোধন

কারিগরি পরীক্ষা

বিটিসিএল এমভিএনও সিমের কারিগরি পরীক্ষা সফল, থাকবে যেসব সেবা

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ

ড. চৌধুরী মাহমুদ হাসান

ঢাকা বশ্বিবদ্যিালয়য়রে প্রফসোর ইমরেটিাস হলনে ড. চৌধুরী মাহমুদ হাসান

মাউশি

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে জরুরি নির্দেশনা

হামদর্দ বিশ্ববিদ্যালয়

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

শিক্ষকদের বকেয়া উৎসব

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.