Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আমি রাঙ্গার মেয়ে, কিছু কথা বলতে চাই বাবাকে নিয়ে
জাতীয়

আমি রাঙ্গার মেয়ে, কিছু কথা বলতে চাই বাবাকে নিয়ে

By Sibbir OsmanNovember 14, 2019Updated:November 14, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক : শহীদ নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার মেয়ে মালিহা তাসমিন জুই।
আমি রাঙ্গার মেয়ে, কিছু কথা বলতে চাই বাবাকে নিয়ে

Advertisement

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে বাবার পক্ষে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে বাবার বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন জুই।

ফেসবুক লাইভে এসে মালিহা তাসমিন জুই বলেন, আমি মসিউর রহমান রাঙ্গা সাহেবের মেয়ে। বাবার হয়ে আমি কিছু কথা বলতে চাই। দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে। রাঙ্গা সাহেব দেশবাসী, নূর হোসেনের মা, ভাই, পরিবার এবং প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আপনারা সবাই আমার বাবাকে ক্ষমা করবেন। দয়া করে আমার ভিডিওটি শেয়ার করবেন।

মালিহা তাসমিন জুই বলেন, শনিবার (০৯ নভেম্বর) রাতে একটি বিষয় নিয়ে বাবার সঙ্গে আমার একটু ঝামেলা হয়ে যায়। বাবা আমাকে অনেক ভালোবাসেন। অনেক আদর করেন। এরপরও ওই দিন রাতে ছোট একটি বিষয় নিয়ে বাবার সঙ্গে আমার রাগারাগি হয়। বিষয়টি নিয়ে আমাকে বকাঝকা করেন বাবা। এ নিয়ে ওই দিন রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন বাবা। পরের দিন রোববার সকালে ঘরের কাউকে কিছু না বলে এমনকি নাস্তা না করে বাইরে চলে যান। পরে আমি বুঝতে পারলাম আমার ওপর অনেক রাগ করেছেন বাবা।

এরই মধ্যে ওই দিন সকালে পার্টি অফিসে গিয়ে নেতাকর্মীর কাছে বাবা শুনতে পান গণতন্ত্র দিবসে কিছু লোক বলেছেন, ‘এরশাদের দুই গালে জুতা মারো তালে তালে’। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম এইচএম এরশাদ সম্পর্কে এসব কথাবার্তা শোনার পর মাথা ঠিক ছিল না বাবার। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি বাবা। কারণ এরশাদকে নিজের বাবার মতো জানেন আমার বাবা। এজন্য প্রতিক্রিয়া জানতে গিয়ে নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বাবা। বাবার বিষয়টি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বাবার হয়ে আমি সবার কাছে ক্ষমা চাই।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এরশাদের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে মন্তব্য করায় বুধবার (১৩ নভেম্বর) সংসদে দাঁড়িয়ে সবার কাছে নিঃশর্তভাবে করজোড়ে ক্ষমা চেয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। সাবেক এই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘আমি যদি কোনো রকমের ভুল করে থাকি তার জন্য ক্ষমা চাচ্ছি, নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। আমার কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন।’

বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ২৭৪ বিধিতে নিজের কৈফিয়ত দিতে গিয়ে এসব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এরশাদের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি আসে সংসদ থেকে। কোনো কোনো এমপি তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কারও চান। তবে জাতীয় পার্টির কয়েকজন সিনিয়র নেতা বলেন, এটা তাদের দলীয় বক্তব্য নয়।

রাঙ্গা বলেন, “জাতীয় পার্টির অভ্যন্তরীণ একটি গণতন্ত্র দিবস পালন নিয়ে আমাদের একটা সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান ছিল। একই দিনে নূর হোসেনের দিবস নিয়ে একটি আলোচনা ছিল। পুরান ঢাকা থেকে আমাদের কিছু লোক আসার সময় নূর হোসেন চত্বরে তাদের গালাগালি করা হয়। বলা হয়, ‘এরশাদের দুই গালে জুতা মারো তালে তালে’। এসব কিছু কথাবার্তা শোনার পর আমাদের অফিসে এসে তারা আমাদের বলেন। আমি দলের মহাসচিব হিসেবে তাদের শান্ত থাকতে বলি।”

এর আগে রোববার (১০ নভেম্বর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘নূর হোসেন ইয়াবাখোর, ফেনসিডিলখোর ছিলেন।’

রাঙ্গার এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। অনেকেই নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংসদ সদস্যের পদত্যাগ দাবি করেন।

সোমবার (১১ নভেম্বর) রাতে শহীদ নূর হোসেনকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য সবার কাছে ক্ষমা চান জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। রাঙ্গা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মারা যাওয়ার পরও তাকে যেভাবে অপমান করা হয়, সে ক্ষোভ থেকেই বিতর্কিত কিছু শব্দ ব্যবহার করে ফেলেছিলেন তিনি।

সূত্র : জাগো নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa