
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, তানিয়া রহমান মির্জাপুর পৌরসভার ২৬ নম্বর বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি ২০১৯ সালের ৩ জুলাই থেকে ব্যক্তিগত সমস্যা দেখিয়ে স্কুল থেকে তিন মাসের ছুটি নেন। ছুটি নিয়ে তিনি একই বছরের ২ জুলাই সপরিবারে আমেরিকায় চলে যান। তার পর থেকে স্কুলের সঙ্গে তানিয়া রহমানের কোনো যোগাযোগ নেই। উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় পত্র পাঠালেও কেউ তা গ্রহণ করেননি বলে উপজেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে।
সর্বশেষ তানিয়া রহমানের ঠিকানায় ২৩ জুলাই ২০২০ তারিখে কৈফিয়ত চেয়ে পত্র পাঠায় উপজেলা শিক্ষা অফিস। ওই পত্রটিও কেউ গ্রহণ করেনি বলে জানা গেছে।
গত ১৫ ফেব্রুয়ারি তানিয়া রহমান চাকরি থেকে ইস্তফা দেন। তাঁর ইস্তফাপত্রটি গতকাল বুধবার মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসে পৌঁছে।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলুয়ারা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, ওই শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছিল।
মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন বলেন, সহকারী শিক্ষক তানিয়া রহমান তিন মাসের ছুটি নিয়ে আমেরিকা চলে যান। দীর্ঘ দেড় বছর পর প্রশাসন ব্যবস্থা নেওয়ার আগেই তিনি তার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



