Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা আরও একটি স্বীকৃতি যোগ হলো লিভারপুল ও ক্লপের ঝুলিতে
খেলাধুলা ফুটবল

আরও একটি স্বীকৃতি যোগ হলো লিভারপুল ও ক্লপের ঝুলিতে

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 21, 2020Updated:ডিসেম্বর 21, 20202 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক: বিবিসি’র ‘স্পোর্টস পারসোনালিটি অব দ্য ইয়ার’ অনুষ্ঠানের বিবেচনায় বর্ষসেরা কোচ ও বর্ষসেরা দলের স্বীকৃতি পেয়েছেন যথাক্রমে জার্গেন ক্লপ ও লিভারপুল।

ক্লপের অধীনে লিভারপুল ৩০ বছর পর প্রথমবারের মত ২০১৯-২০ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়। এ নিয়ে ১৯তম ও ১৯৮৯-৯০ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা জয় করেছিল অল রেডসরা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটিকে ১৮ পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে দাপটের সাথে প্রিমিয়ার লিগ ইতিহাসে অন্যতম স্মরণীয় এই শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছিল ক্লপ শিষ্যরা। এতটাই আধিপত্য তারা দেখিয়েছিল যে এক পর্যায়ে তারা ২৫ পয়েন্টের ব্যবধানে টেবিলের শীর্ষস্থান দখল করেছিল। ইংলিশ শীর্ষ লিগে এত পয়েন্টের ব্যবধান কখনই সৃষ্টি হয়নি।

এটা শুধুমাত্র ইংলিশ শীর্ষ লিগেরই রেকর্ড নয় সাত ম্যাচ হাতে রেখে শিরোপা জয় নিশ্চিত করাটা বিশে^র যেকোন শীর্ষ লিগে এই প্রথম। ঘরের মাঠে টানা ২৪ ম্যাচে অপরাজিত থেকেও রেকর্ড গড়েছে রেডসরা।

পুরো মৌসুম জুড়েই একচ্ছত্র আধিপত্য বজায় থাকলেও করোনাভাইরাসের কারনে তিন মাস লিগ বন্ধ থাকার কারনে শিরোপা জয়ের জন্য লিভারপুল সমর্থকদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে। জুনে পুনরায় লিগ শুরু হবার পর দর্শকদের ছাড়াই লিভারপুলের শিরোপা জয় উৎসব করতে হয়েছে। মাত্র তিনটি পরাজয়ে সর্বমোট ৯৯ পয়েন্ট নিয়ে তারা শিরোপা জয় নিশ্চিত করে। তিনটি পরাজয়ের দুটি অবশ্য এসেছিল শিরোপা নিশ্চিতের পর।

ক্লপ বলেন, ‘আমার দলের এই পুরস্কার প্রাপ্য ছিল। তারা দুর্দান্তভাবে নিজেদের সেরা প্রমান করেছে। প্রতিভা, অঙ্গীকার, ক্লাবের শক্তি সব মিলে একাকার হয়ে গিয়েছিল। সব কিছুর সমন্বয়ে আমরা এমন দুর্দান্ত একটি শিরোপা জয় করার সৌভাগ্য লাভ করেছি। আমি আগেও বলেছি পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা বড় একটি উৎসবের মাধ্যমে দর্শকদের নিয়ে এই শিরোপা জয় ভাগাভাগি করতে চাই।’

৫৩ বছর বয়সী জার্মান কোচ ক্লপ ২০১৫ সালে এ্যানফিল্ডে এসেছিলেন। এই চার বছরে তিনি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাসহ লিভারপুলকে বড় চারটি শিরোপা উপহার দিয়েছেন। প্রিমিয়ার লিগের সাফল্যের পর ক্লপ ২০১৯-২০ মৌসুমের বর্ষসেরা প্রিমিয়ার লিগ ম্যানেজার ও লিগ ম্যানেজার এসোসিয়েশনের বর্ষসেরা কোচের পুরস্কারও জয় করেছিলেন। বৃহস্পতিবার তিনি টানা দ্বিতীয় বছরের মত ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জয় করেন।

এর আগে ২০০১ সালে বিবিসি’র এই পুরস্কার জয় করেছিল লিভারপুল। এছাড়া ক্লপের আগে ফুটবলের ম্যানেজার হিসেবে বিবিসি’র বর্ষসেরার এই পুরস্কার জয় করেছিলেন গ্যারেথ সাউথগেট (২০১৮), ক্লদিও রানেইরি (২০১৬), আর্র্সেন ওয়েঙ্গার (২০০২ ও ২০০৪) ও স্যার এ্যালেক্স ফার্গুসন (১৯৯৯)। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

জুন 16, 2026
বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

জুন 16, 2026
নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

জুন 16, 2026
Latest News
আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

সন্তানের প্রত্যাশা

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

অর্থের অভাবে

অর্থের অভাবে মাকে মাঠে আনতে পারিনি: কেপ ভার্দের গোলরক্ষক

ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa