Advertisement
জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৫ম কার্যদিবসে বুধবার (৭ ফেব্রুয়ারি) আরও ১২টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর আগে রবিবার ১২টি, সোমবার ১৬টি ও মঙ্গলবার ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এর মধ্য দিয়ে ৫০টি সংসদীয় কমিটির সব গঠন করা হলো। গত একাদশ সংসদে প্রথম ১০ কার্যদিবসের মধ্যে সব কমিটি গঠন করা হয়েছিল।

গঠন করা কমিটিগুলোর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী কেরামত আলী । গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন জাসদের হাসানুল হক ইনু। এবার তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সাইফুজ্জামান চৌধুরী। আওয়ামী লীগ সরকারের গত মন্ত্রিসভায় তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এবারের মন্ত্রিসভায় তিনি বাদ পড়েন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন এ কে আব্দুল মোমেন। সরকারের গত মেয়াদে তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন শরীফ আহমেদ । সরকারের গত মেয়াদে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন বীর বাহাদূর উষৈশিং। গত মন্ত্রিসভায় তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমদ। গত সংসদেও তিনি এই কমিটির সভাপতি ছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সরকারের গত মেয়াদে এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান আহমেদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযু্ক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী নাবিল আহমেদ। গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন এ কে এম রহমতুল্লাহ। তিনি এবার নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান। গত সংসদে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন।

কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন কামরুল ইসলাম। তিনি গত সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.