Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আরও ৫৩ হাজার ৩৪০ গৃহহীন বাড়ি পাচ্ছেন ২০ জুন
জাতীয়

আরও ৫৩ হাজার ৩৪০ গৃহহীন বাড়ি পাচ্ছেন ২০ জুন

By Shamim RezaJune 10, 20212 Mins Read

আরও ৫৩ হাজার ৩৪০ গৃহহীন বাড়ি পাচ্ছেন ২০ জুন

Advertisement

জুমবাংলা ডেস্ক : ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য সরকারের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জুন ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মধ্যে ৫৩ হাজার ৩৪০টি বাড়ি বিতরণ উদ্বোধন করবেন।

বুধবার মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার টেওটা ইউনিয়নের আবাসনের সার্বিক অগ্রগতি পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন বলেন, বাড়িগুলোর নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় ধাপের অধীনে আগামী ২০ জুন তাদের কাছে বাড়িগুলো হস্তান্তর করবেন। তিনি বলেন, টেওটা ইউনিয়নে মোট ২৪টি পরিবার বাড়ি পাবে।

এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, শিবালয় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিটি বাড়ি দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে উল্লেখ করে মাহবুব বলেন, নতুন বাড়িতে তাদের জিনিসপত্র স্থানান্তরের জন্য সমতল জমির প্রতি বাড়ির মালিক পাঁচ হাজার টাকা এবং পাহাড়ি ও হাওর অঞ্চলে সাত হাজার টাকা করে পাবেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ২৩ জানুয়ারি প্রকল্পের প্রথম ধাপে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর কাছে ৬৯ হাজার ৯০৪টি বাড়ি হস্তান্তর করেছেন।

প্রকল্প পরিচালক জানিয়েছেন, প্রথম ধাপের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পটি মুজিববর্ষে ২১ জেলার ৩৬টি উপজেলায় ৭৪৩টি ব্যারাক নির্মাণ করে তিন হাজার ৭১৫টি পরিবারকে পুনর্বাসিত করেছে। তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্প ২০২০ সালে আট লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা তৈরি করে, যার মধ্যে দুই লাখ ৯৩ হাজার ৩৬১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এবং পাঁচ লাখ ৯২ হাজার ২৬১টি পরিবার রয়েছে যাদের এক থেকে ১০ শতাংশ ভূমি আছে, কিন্তু আবাসনের ব্যবস্থা নেই।

মো. মাহবুব হোসেন আরও বলেন, ১৯৯৭ সাল থেকে আশ্রয়ণের মাধ্যমে প্রায় চার লাখ ৭৫ হাজার পরিবার পুনর্বাসিত হয়েছে এবং ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত তিন লাখ ২০ হাজার ৫৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসিত হয়েছে।

প্রকল্প পরিচালক বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের (জুলাই ২০১০-জুন ২০২২) আওতায় চার হাজার ৮৪০.২৮ কোটি টাকা ব্যয়ে দুই লাখ ৫০ হাজার ভূমিহীন, গৃহহীন ও বাস্তচ্যুত পরিবারকে পুনর্বাসন করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে সরকার কক্সবাজারের খুরুশকুলে ৬০০ পরিবারের জন্য ২০টি পাঁচতলা ভবনও নির্মাণ করেছে যারা জলবায়ু উদ্বাস্তু।

মাহবুব হোসেন বলেন, সশস্ত্র বাহিনী বিভাগ বিশদ প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এর মাধ্যমে আরও ১১৯টি বহুতল ভবন নির্মাণ এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। তিনি জানান, পুনর্বাসিত পরিবারগুলোর সদস্যদেরকে আয়-বৃদ্ধির কাজে নিয়োজিত রাখতে তারা বিভিন্ন বিষয়ে সচেতনতা, দক্ষতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়ে প্রশিক্ষণ পাচ্ছেন।

প্রকল্প পরিচালক বলেন, ‘ভিশন ২০২১’ বাস্তবায়ন এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য দারিদ্র্য দূরীকরণে ভবিষ্যতে প্রকল্পের কার্যক্রম আরও ত্বরান্বিত করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa