জুমবাংলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সাক্ষাতে সদ্যপ্রয়াত আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা ও শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সদ্যপ্রয়াত আমিরাতের প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা ও শোক জানানোর পাশাপাশি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী, রাজপরিবারের সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



