
দগ্ধ সুমাইয়াকে রাজধানী মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর দগ্ধ বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যদের ঢাকা মেডিক্যালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আরমানিটোলায় খেলার মাঠের পাশে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনেই পরিবারসহ বাস করতেন সুমাইয়া। আগ্নিকাণ্ডে আহত ১৮ জনের মধ্যে তিনজনকে আইসিইউতে রাখা হয়েছে। আর বাকিরা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।
শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৩টা ১৮ মিনিটে আবাসিক ভবনটির নিচতলার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তাদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্যজন হলেন ওই ভবনের দারোয়ান। তার নাম রাসেল মিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



