Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও ২ জনের মৃত্য
জাতীয়

আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও ২ জনের মৃত্য

By Hasan MajorApr 23, 2021, 1:27 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার বংশালে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৩টা ১৮ মিনিটে আবাসিক ভবনটির নিচতলার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকাণ্ডে নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ইডেন মহিলা কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার (২২), ওই ভবনের নিরাপত্তা কর্মী ওয়ালীউল্ল্যাহ ও রাসেল। ভবনের ৫ম তলায় মৃত চারজনের মধ্যে দুইজনের লাশ পাওয়া গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তাদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের একজন দগ্ধ ও কয়েকজন ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেহেরির একটু আগে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। ভবনের বিভিন্ন ফ্ল্যাট ও ছাদে আটকা পড়েন বাসিন্দারা। তাদেরকে ছাদ থেকে এবং বারান্দা ও জানালার গ্রিল কেটে বের করে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৩টা ১৮ মিনিটে বংশালের আরমানিটোলা খেলার মাঠের পাশে বাবুবাজার ব্রিজ সংলগ্ন একটি ছয়তলা ভবনের নিচতলার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন লাগা ওই ভবনের নাম হাজী মুসা ম্যানশন। ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউন থাকলেও দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর ৩টা ২৫ মিনিটেই ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। এরপর আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আরও ৩টি ইউনিট যুক্ত হয়। এর কিছুক্ষণ পরে আরও ৮টি ইউনিট যুক্ত হয়েছে। মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
রামিসার ডিএনএ রিপোর্ট

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর

May 23, 2026, 10:33 PM Asia/Dhaka
bazaar

ঈদের আগে মসলার বাজারে মন্দা, কমেছে এলাচ-জিরার দাম

May 23, 2026, 10:23 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী

দেশে অরাজক সৃষ্টির পাঁয়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

May 23, 2026, 10:14 PM Asia/Dhaka
Latest News
রামিসার ডিএনএ রিপোর্ট

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর

bazaar

ঈদের আগে মসলার বাজারে মন্দা, কমেছে এলাচ-জিরার দাম

প্রধানমন্ত্রী

দেশে অরাজক সৃষ্টির পাঁয়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

Pay

আলোর মুখ দেখছে নতুন পে-স্কেল; জেনে নিন কার কী সুবিধা

strom

রাত ১টার মধ্যে ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Logo

মূলধন ২০০০ কোটির নিচে হলে ব্যাংকের নগদ লভ্যাংশে ‘না’

প্রণোদনা তহবিল

প্রণোদনা তহবিল থেকে কোন খাত কত টাকা পাবে

হাজি

হাজিদের সর্বোচ্চ সেবা দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর

রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp