জুমবাংলা ডেস্ক: পুলিশ কর্মকর্তা হত্যার আসামি আরাভ খানকে নিয়ে গত কয়েকদিন ধরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। মূলত ক্রিকেটার সাকিব আল হাসান সম্প্রতি দুবাইয়ে আরাভ খানের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনে দুবাই গেলে বিষয়টি আলোচনায় আসে।

এবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমদ। তার স্ট্যাটাসটি হুবহু তলে ধরা হলো-

‘সম্মানিত দেশবাসি,

আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পুর্ণ ভাবে নিশ্চিত করতে চাই যে “আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় “ নামে আমি কাউকে চিনি না । আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই ।

আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ার এর পূরোটা সময় খুনি , সন্ত্রাসী, ড্রাগ ব্যাবসায়ী, চোরাকারবারি, ভেজালকারি ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি কখনোই সখ্যতা নয় ।

আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগীতার জন্য অশেষ কৃতজ্ঞতা ।’

Advertisement

প্রসঙ্গত, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় পলাতক রয়েছেন আরাভ খান। এ ছাড়া তার বিরুদ্ধে রয়েছে আরও হত্যা, ধর্ষণ, অস্ত্রসহ অন্তত ৯ মামলা।

আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার সব চেষ্টা হচ্ছে বলে শনিবার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এদিন তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠান যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে তাকে (আরাভ খান) ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। তাকে দেশে ফেরাতে সব রকম চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানীর একটি বাসায় খুন হন বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান। পর দিন তার লাশ বস্তায় ভরে গাজীপুরের উলুখোলার একটি জঙ্গলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক আরাভ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.