Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আরেকটু সুযোগ পেলে ভালো রেজাল্ট করতাম : শেখ হাসিনা
জাতীয়

আরেকটু সুযোগ পেলে ভালো রেজাল্ট করতাম : শেখ হাসিনা

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 12, 20203 Mins Read

আরেকটু সুযোগ পেলে ভালো রেজাল্ট করতাম : শেখ হাসিনা

Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষাজীবনে লেখাপড়ার আরেকটু সুযোগ পেলে ‘ভালো’ ফল করতে পারতেন তিনি।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির একজন সংসদ সদস্য ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বুয়েটে কোটা চালু এবং মেধাবীদের বিদেশে চলে যাওয়া বন্ধ করতে উদ্যোগ চাইলে জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।

বিএনপির হারুনুর রশীদ প্রশ্ন করতে গিয়ে বলেন, “মেধাবী শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম থেকে যারা পাশ করছে। এটা বন্ধ করার উদ্যোগ নেবেন কি না। ব্যাপক বেকারত্ব দূর করতে বিশেষ করে মেধাবীদের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করবেন কি না।”

আদালতের নির্দেশনার কথা তুলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য কোটা ব্যবস্থার চালু করার দাবি জানান তিনি।

জবাবে শেখ হাসিনা বলেন, “মাননীয় সংসদ সদস্যের কথায় মনে হচ্ছে, ইংরেজি মিডিয়ামে পড়লেই মেধাবী, আর বাংলা মিডিয়ামে যারা তারা মেধাবী না। আমরা কিন্তু নিরেট বাংলা মিডিয়ামে পড়ে আসছি। হয়ত মেধাবী না, তবে একেবারে খারাপ যে তাও না। আরেকটু ভালো পড়ার সুযোগ পেলে ভালো রেজাল্ট করতে পারতাম।”

শিক্ষাজীবনের সব পর্যায়ে বাংলায় পড়ে আসা শেখ হাসিনা প্রশ্নের জবাবে বলেন, “ইংরেজি মিডিয়ামে যারা পড়ছে তাদের জন্য কেন কোটা রাখতে হবে? কোটা রাখার যৌক্তিকতা দেখি না।”

দেশের মানুষের বিদেশে যাওয়ার প্রবণতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বিদেশে যদি যায় পড়াশুনা করে আসে। কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। শিল্পায়ন করছি, সব কিছু বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে চাকুরির অসুবিধা হচ্ছে, তা নয়। আমরা সরকারে আসার পর প্রায় দুই কোটির মতো চাকরির সুযোগ করে দিয়েছি।”

প্রধানমন্ত্রী বলেন, “অনেকে বিদেশে গিয়ে ফিরেও আসে। এত বিশাল জনসংখ্যা সেখান থেকে কর্মসংস্থানে গেলে এমনিতেই উৎসাহিত করি। পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। যারা যাচ্ছে, মেধাবীর অভাব হচ্ছে না।”

কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, “একটা প্রবণতা আছে, যেন তেন পাশ করলেই যেন একটা চাকরি পেয়ে যাবে। অনেক সময় দেখা যায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকতে পারে না বা চাকরি পায় না। আমার একটা কথা হচ্ছে, সবাই চাকরির পেছনে ছুটবে কেন? বরং আমাদের ছেলে-মেয়েরা যারা মেধাবী, তারা নিজেরাই কিছু করবে যাতে আরও ১০ জনকে চাকরি দিতে পারে। সেজন্য স্টার্টআপের জন্য একটা ফান্ড করা হয়েছে। সেখান থেকে টাকা নিয়ে তারা কাজ করে নিজেরা উপার্জনের পথ করতে পারে, আরও ১০ জনকেও কাজ দিতে পারে।”

বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তাদের দল যখন ক্ষমতায় ছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বোমাবাজি-অস্ত্রের ঝনঝনানি নানা রকম সমস্যা ছিল, সেটা নেই। শিক্ষার পরিবেশ এসেছে। সেশনজট কমিয়ে এনেছি।”

প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা পড়েছেন ঢাকার অগ্রণী স্কুলে। পরে ঢাকার সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজ থেকে পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তিনি। ১৯৭৩ সালে বাংলায় স্নাতক করেন। এর মধ্যে ১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa