সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের রাজস্ব খাতে ১১টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০ গ্রেডের সাত ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ ২০২৬।

আর্কাইভস ও গ্রন্থাগার

Advertisement

চাকরির বিবরণ—

১. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (লাইব্রেরি)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা; কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. পদের নাম: ল্যাবরেটরি সহকারী

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতা; সংশ্লিষ্ট কাজে অন্যূন এক বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: লেমিনেশন মেশিন অপারেটর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটারে MS Office–এ কাজ করার দক্ষতাসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: পাঠকক্ষ সহকারী

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতাসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: স্ট্যাকরুম সহকারী

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটারে MS Office এ কাজ করার দক্ষতাসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনে বয়সসীমা—

১ মার্চ ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম—

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন।

আবেদন ফি—

১–৬ নং পদের আবেদন ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।

৭ নং পদের আবেদন ফি বাবদ ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

**অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা) প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের পদের আবেদন ফি বাবদ ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা—

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৫ মার্চ ২০২৬, সকাল ১০:০০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ মার্চ ২০২৬, বিকেল ৫:০০টা।

ছাত্রদল থেকে অব্যহতি পেয়ে যা বললেন তানভীর বারী হামিম

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.