Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এবার আর্জেন্টিনার কোপা জয়ের পেছনের গল্প নিয়ে ওয়েব সিরিজ
খেলাধুলা ফুটবল

এবার আর্জেন্টিনার কোপা জয়ের পেছনের গল্প নিয়ে ওয়েব সিরিজ

By জুমবাংলা নিউজ ডেস্কJune 8, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: একটা শিরোপার জন্য কত অপেক্ষা। একেকটা টুর্নামেন্ট যায়, কিন্তু অপেক্ষা ফুরোয় না। না আর্জেন্টিনার, না লিওনেল মেসির। অজস্র স্বপ্নভঙ্গের পর গেল বছর কোপা আমেরিকায় স্বপ্নপূরণের হাসি হেসেছে আর্জেন্টিনা, ঘুচিয়েছে ২৮ বছরের দীর্ঘ শিরোপার অপেক্ষা। লিওনেল মেসি পেয়েছেন প্রথম কোনো আন্তর্জাতিক মেজর শিরোপার ছোঁয়া, যা চলতি শতাব্দিতে তার দলের প্রথম।

এবার আর্জেন্টিনার কোপা জয়ের পেছনের গল্প নিয়ে ওয়েব সিরিজ
ফাইল ছবি
Advertisement

ব্রাজিলের মাটিতে গেল বছর অনুষ্ঠিত এই টুর্নামেন্টটা তাই আর্জেন্টিনার খেলোয়াড়, ভক্ত-সমর্থকরা মনে রাখবেন অনেক বছর। কী করে লিওনেল স্ক্যালোনির দল জিতল কোপা আমেরিকার এই শিরোপা, তা নিয়ে লিওনেল মেসির সতীর্থদের কথায় আন্দাজ মেলে একটু আধটু। তবে তাতে পেছনের গল্পের পুরোটার নাগাল মেলে না। সেই গল্পের পুরোটা নাগাল পাইয়ে দিতে এবার এগিয়ে আসছে ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম। আর্জেন্টিনার কোপা জেতার পুরো কাহিনি নিয়ে আনতে যাচ্ছে ওয়েব সিরিজ।

খবরটি জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইনফোবে। দেশটির অন্যান্য সংবাদ মাধ্যমও নিশ্চিত করেছে বিষয়টি। ওয়েব সিরিজটি মুক্তি পেতেও সময় বাকি নেই খুব একটা। আগামী ১০ জুলাই অ্যামজন প্রাইমে চলে আসবে সিরিজটি। এটি চলবে বিশ্বকাপের আগ পর্যন্ত। এই সিরিজে কোপা আমেরিকা তো বটেই, বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার যাত্রা, ইতালির বিপক্ষে ফিনালিসিমাও যুক্ত হবে। এছাড়াও অনেক বিশেষ ছবি ও প্রামাণ্যচিত্র থাকবে।

সিরিজটি আর্জেন্টিনা দলের মাঠের গল্প ও মাঠের বাইরের অনেক নেপথ্য কাহিনি তুলে ধরবে। আর তাতে সবচেয়ে বড় চমক হিসেবে থাকবে মেসির ঐতিহাসিক ভাষণ, যার আঁচটা এতদিন কেবল আর্জেন্টিনা দলের সদস্যদের সাক্ষাৎকার থেকেই জানা গিয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

June 27, 2026
বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

June 27, 2026
সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

June 27, 2026

Latest News

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

বিতর্ক

বিশ্বকাপে ইরান-মিশর ম্যাচের আগে বাড়ছে বিতর্ক

red

বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল

Cup

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

রাফিনিয়া

দেউলিয়ার পথে রাফিনিয়া, ঘটনা কী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa